নিকিতা জানি এখন তুমি আর বাংলাদেশের কোন সীমানায় নও এখন তুমি সাত সাগর তের নদী পাড়ি দিয়ে বহুদূরে চলেগেছ কানাডায়। আপি আমি অনেক দুঃখিত তোমাকে আগের মত সময় দিতে পারিনি সেই আগের মত ,যদি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও। কি করবো বললো তোমার আপুর যে পরীক্ষা চলছে।আমি জানি তুমি বাংলা জানো না, কিন্তু তুমি বাংলা বলতে পারো আমি সবচেয়ে অবাক হয়েছি, আরো অবাক তুমি নজরুল,রবীন্দ্র সব বাংলা গান গাইতে পারো। আমি বেশি আবাক হই ফুফী যখন আমাকে ফোন করে বলে তুমি আমার সমান হয়েগেছো আমার মত দেখতে হয়েগেছো।কিন্তু যখন তোমাকে দেখলাম, না তুমি আমার সমান নাও তোমার মতনি আছো। একটা জিনিষ চিন্তা করলে আবাক লাগে তুমি আগের মত চঞ্চল নও,আগের মত বেশি কথা বললো না একদম চুপ হয়েগেছ। জানো আমার আর তোমার এই দিকটা একদম মিলে গেছে আপুটাও আগের পিংকী আপু নেই।তুমি প্রায় ৪-৫বছর পর বাংলাদেশে এলে তবে তোমার প্রিয় আপুটা তোমাকে আগের মত সময় দিতে পারেনি, তাই তোমার আপুটা খুবই দুঃখিত খুবই খুবই,শেষ দিনও দেখা করেতে পারলাম না।
কি করবো বললো পরীক্ষা চলছে যে!!!!!!!
তবে এসে যে এবার এত দ্রুত চলেগেলে আবার না জানি কত বছর পর আসবে নাকি আসবেনা জানি না??????????
জানি যখন প্লেনে উঠার জন্য বাসা থেকে বের হবা অনেক কান্না করবা কান্না না করলেও চোখের কোনে পানি চলে আসবে কারন সবার মায়া ছেড়ে দূরে যাচ্ছো বলে সেই ছোট বেলার তোমার মায়ের কান্না দেখে তুমি কান্না করছিলে আর ফুফীকে বলছিলে চোখ দিয়ে পানি আসে কেন??
আমি নিজেও তোমার ওই নিষ্পাপ মনের প্রশ্ন শুনে কান্না করি,ফুফীও করে। তুমি এখনো অনেক ছোট মাএ সেভেনে পড়ো, তোমার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম বড় হলে ঊওর দিও-
''কেন চলে গেলে দূরে
ভাসায়ে মনের সুরে
কেন ফিরে এলে আবার
বাড়াতে দূঃখের ধার
কেন চলে গেলে দূরে ''
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
বিচিত্র এই দেশের রাজনীতি!

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।