স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছে জলছবি
পাচ্ছে কেবল অন্ধকার পাচ্ছে না সে রবি
দূরের বাতাস বইছে কেবল বলছে না কোন কথা
বলতে গেলেই চোখ বোজে সে পায় কেবল ব্যথা
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাতা কালির খবর নেই
সব ভুলেছে তবু ভোলেনি ভোলার নেই খেই
আসে বসন্ত আসে শরৎ গোনে আসা-যাওয়া
স্বপ্ন থেকে ছিটকে পড়া ঘরছাড়া পাখির গাওয়া...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

