somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য ঘটনা অবলম্বনে, এক সন্ধ্যার গল্প।

১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দোকান থেকে বেরিয়ে সোজা গেলাম চাচীর ওখানে। পাচঁশ টাকার একটা নোট ধরিয়ে দিলাম। উনি নকল কিনা চেক করে একটা বোতল ধরিয়ে দিলেন। পুরো শেষ করতেই উনি পানি নিয়ে এলেন। এরপর বেড়িয়ে পড়লাম।

কিছু দূর এগোনোর পরই হঠাৎ কারেন্ট চলে গেলো। মেজাজ টা খারাপ হয়ে গেলো। সামনে কিছুটা এগোতেই দেখি তিনটা পুলিশ কি যেনো শলা পরামর্শ করছে। পুলিশ কে আমি ভুতের মত ভয় পাই। বাংলাদেশে পুলিশ জিনিসটা একটা মুর্তিমান আতঙ্ক। অপরাধীদের কখনোই ধরেনা। বেছে বেছে নিরিহ মানুষদের ধরে, যেখানে মোটা অংকের সিস্টেম হওয়ার চান্স থাকে। আমি যদিও একটু আধটু খাই, কিন্তু আমি মানুষটা নিরিহদের কাতারেই পড়ি।


চারপাশে তাকিয়ে দেখি রাস্তা ঘাট ফাকা। মানুষজন নেই। আমার ভয়টা আরো বেড়ে গেলো। আমি সাধুদের মত করে নিচের দিকে তাকিয়ে পুলিশদের পার হয়ে গেলাম। আমাকে ডাকলো না, কিছু বললো না দেখে ভালো লাগার বদলে আরো একটু ভড়কে গেলাম। ঘটনা টা কি?

গলিটা পেরিয়া সামনে যেতেই আরো বেশ কিছু পুলিশ দেখলাম। মানুষ জনের মধ্যে একটা অস্থিরতা। সত্যি ই, নাকি আমি কল্পনা করছি বুঝতে পারছি না। আমি নিশ্চিত হয়ে গেলাম, আমার পাচঁশ টাকা জলে গেলো, যখন দেখলাম, ঐ পাশ থেকে কয়েকটা পুলিশের একটা দল দৌড়ে আসছে।

সবে মাত্র শরীর টা ধরছিল, মাথায় পিনিক ভাবটা আসছিল। ৫০০টাকা বিফলে যাওয়ায় তখন আমার মুখটা যদি কেউ দেখতো, সে ভাবতো মাত্রই আমি বুঝি স্ত্রী বিয়োগের সংবাদ পেয়েছি। সরি ভুল বললাম, আজকাল স্ত্রী বিয়োগের ঘটনায় মাকি লোকজন খুশি হয়, নতুনের আগমন ভাবননায় পুলকিত হয়।

কয়েকটা গুলির শব্দ পেলাম। কে যেন বলে উঠল, রেড পড়ছে রে রেড পরছে। আমি ভাবলাম, এ কোন সময় আসলাম! নিজেকে বড় অসহায় লাগল। শরীরটাকে ঝাড়া দিয়ে তৈরি হলাম। ধরা খাওয়া চলবে না। চলবে না গুলি খাওয়াও।

মানুষের হৈ চৈ আর দৌড়াদৌড়ির শব্দ বেড়ে যাচ্ছিল। বাড়ছিল গোলাগুলির শব্দও। আমি বসে পড়লাম। মাথা নিচু করে দৌড় দিলাম, যেদিকে পুলিশ আসছিল তার উল্টো দিকে।

কিছুদূর এগুতেই আমি জমে গেলাম, আমার মাথা কাজ করা বন্ধ করল, অনুভূতি ভোতা হয়ে গেলো যখন দেখলাম, সেদিক থেকেই কয়েকটা পুলিশ গুলি করতে করতে আমার দিকে আসছে। আমার চেহারায় মৃত্যুভয় ফুটে উঠল।

উত্তেজনায় আমার ঘুম ভেঙে গেলো। প্রচন্ড শীতেও ঘামে ভিজে গেছে পুরো শরীর। ভ্যাবাচোখা খেয়ে গেলাম, কি হচ্ছে এসব। কিন্তু পরক্ষনেই সব বুঝতে পেরে, সৃষ্টিকর্তার প্রতি মনটা কৃতজ্ঞতায় ভরে গেলো। আর মনে হলো, বেচেঁ থাকাটা অনেক আনন্দের।

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×