somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের কৌশল ভেস্তে গেল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির কাঁধে ভর করে ব্যাপক শক্তি প্রদর্শনের কৌশল ভেস্তে গেল জামায়াতের। গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে জনতার ঢল দেখার পর জামায়াতকে নিয়ে বিএনপি এই মুহূর্তে কোনো কর্মসূচি পালনের ঝুঁকি নেয়নি বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে আজ শনিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। যদিও গত রাতে আনুষ্ঠানিকভাবে দলের নেতারা দাবি করেছেন, সমাবেশের ব্যাপারে পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ কথা জানান।
উল্লেখ্য, গতকাল কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় 'এখনো জামায়াতের খপ্পরে বিএনপি!' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ১৮ দলীয় জোটের সমাবেশে জামায়াত-শিবিরের শক্তি প্রদর্শনের ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়। ওই প্রতিবেদনের পর বিএনপিসহ কয়েকটি শরিক দলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বলে জানা গেছে। এই পরিস্থিতিতে জোটের নেতৃত্বে থাকা বিএনপি সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের অনুমতি না দেওয়াকে সরকারের অগণতান্ত্রিক আচরণ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে দলের একটি সূত্র জানায়, শাহবাগের প্রজন্ম চত্বরের মহাসমাবেশে বক্তারা জামায়াতকে জোটে রেখে তাদের সহিংস কর্মকাণ্ডের সমর্থন দেওয়ায় বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
সূত্র আরো জানায়, জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের ব্যাপারে অনেক দিন থেকে দলের ভেতরে একটি অংশ আপত্তি জানিয়ে আসছিল। প্রজন্ম চত্বরে সমাবেশের পর তা আরো জোরালো হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠকে জামায়াতকে সঙ্গে নিয়ে সমাবেশের সিদ্ধান্ত হলেও গতকাল বিকেল থেকে বিএনপির অনেক নেতা এ ব্যাপারে প্রবল আপত্তি জানাতে থাকেন। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়েই আজকের সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।
ঢাবিতে ছাত্রদলের কর্মসূচি স্থগিত
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের মহাসমাবেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত রাতে ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার কর্মসূচি যাতে ব্যাহত না হয়, তা বিবেচনায় ছাত্রদল পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। ছাত্রদলের কর্মসূচির মধ্যে ছিল, আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং ১১ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল।

Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×