তখন প্রথম শ্রেণিতে পড়ি। একবার আমাদের
ক্লাস টেস্টের খাতায় অভিভাবকের স্বাক্ষর
নিয়ে যেতে বলা হলো। অভিভাবকের স্বাক্ষর
নিয়ে না গেলেই কঠিন শাস্তি! সেদিন আমার
খাতায় অভিভাবকের স্বাক্ষর ছিল না!
সেটা জানার পর আমার বন্ধু রিয়া সমস্যার
সমাধান করে দিল। নিজ দায়িত্বে খাতায়
স্বাক্ষর করে সে নিজেই আমার
খাতাটা জমা দিয়ে এল। কিছুক্ষণ পর ম্যাডাম
আমাকে ডেকে পাঠালেন। ধমক দিয়ে বললেন,
‘এটা কী লেখা, হ্যাঁ?’ আমি দেখলাম,
সেখানে স্বাক্ষরের জায়গায় বড় বড়
করে লেখা ‘অভিভাবক’!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



