somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি আমার পরিচয়?? কাল মেয়ে, ফর্সা মেয়ে নাকি মানুষ????

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি আমার পরিচয়?? কাল মেয়ে, ফর্সা মেয়ে নাকি মানুষ?!!?
.............................................................................................

অনেক সপ্ন,আশা নিয়ে একটি পরিবারে জন্ম নেয় এক নতুন শিশু! পুরাতন ধারা অনুযায়ী আজও অনেক পরিবার ছেলে সন্তান এর প্রত্তাশায় দিন গুনে। তারপরও তাদের আশার গুরেবালি দিয়ে যদি জন্ম নেয় মেয়ে সন্তান তবে এর ফলাফল কি হয় তা হয়ত আমরা জানি। কেউ জানায় অভিনন্দন আর নয়ত কেউ মুখ ফিরিয়ে নেয়।

আসি মুল কথায়।

একটা গল্প বলি......

রাহুল। ভালবেসে বিয়ে করেছে কায়নাত কে। বড্ড ভাল একটা মেয়ে সে। মধ্যবিত্ত পরিবার এর মেয়ে। এই নিয়ে বিয়েতে ঝামেলা হলেও মানিয়ে নিয়েছে সবাইকে রাহুল। বেশ সচ্ছল পরিবারের একমাত্র ছেলে রাহুল।বাবা-মা এর পছন্দ অনুযায়ী সুন্দরী খালাত বোন নওমি কে বিয়ে করেনি বলে মা এর ভীষণ রাগ।। তার উপর ঘরে ছেলে এনেছে কাল বউ। প্রসঙ্গত কায়নাত মেয়ে ভাল হলেও দেখতে তত শুন্দর আর ফর্সা নয়।

অনেক স্বপ্ন নিয়ে শুরু হল এক নতুন জীবন। ভালই ছিল রাহুল আর কায়নাত। তবে রাহুল অফিস এ চলে গেলে অলস সময় কাটত কায়নাত এর। বাসায় কাজের লোক এ সব কাজ করে। তার নিজের কিছুই করার থাকে না। ঘরে রাহুল এর মা,বাবা আর ছোট বোন সায়মা। মা নিজের মত থাকেন। কায়নাত মাঝে মাঝে কথা বলতে গেলে কেমন যেন এড়িয়ে চলেন। মন খারাপ হয় কায়নাত এর। বাবা মাঝে মাঝে কথা বলেন। আর সায়মা ত পড়ালেখা নিয়েই সময় পার করে তবুও কায়নাত ক ভালই সময় দেয়। তবুও মন খারাপ হয়ে থাকে কায়নাত এর। বুঝতে পারে কিছু একটা ঝামেলা তো আছেই। কিন্তু বুঝে উঠতে পারে না সে। রাহুলকে বললে বলে," আরে নতুন ঘর,নতুন মানুস,নতুন সংসার ! তাই এমন মনে হচ্ছে তোমার। ও কিছু না। ঠিক হয়ে যাবে সব।" কায়নাত কে সান্ত্বনা দিলেও রাহুলও কিছু আঁচ করছিল।

এরপর একদিন সব পরিষ্কার হয়। বাসায় রাহুল এর দূরসম্পর্কের মামা,মামি এসেছেন নতুন বউ দেখতে। তাদের হথাত আগমনে রাহুল এর মা যেন দিশেহারা হয়ে পরে। কায়নাত এর রুম এ ছুটে যায় রাহুল এর মা...... " বউ মা! তুমি রুম থেকে বের হবে না আমি না বলা পর্যন্ত। বাসায় মেহমান এসেছে। উটকো ঝামেলা। রুম এ থাক তুমি হুম? আর তোমার বিয়ের কিছু ছবি দাও তো আমাকে।" ছবি নিয়ে মা চলে গেলেন। কিছুই বুঝল না কায়নাত। কৌতূহল বশত ড্রয়িং রুম এ আড়ালে দাড়িয়ে কথা শুনতে গেল। রাহুলের মা "ভাই,বউ কিন্তু আমার খুব সুন্দরি। বিয়েতে ক্যামেরা ম্যান টা তেমন ভাল ছিল না। ছবিগুল কেমন কালচে হয়েছে। মেয়ে তো খুব সুন্দর। বাসায় নেই। পাঠিয়েছি মা এর বাড়িতে! নয়ত নিজেই দেখতেন!!!"

চোখ কপালে উঠল কায়নাত এর। এত দিনের অবহেলার কারন আজ তার সামনে স্পষ্ট। রাহুলকে কিছুই বলল না কায়নাত। চাপা কষ্ট নিজের ভিতর এ চাপা দিল সে।

কায়নাত মা হতে চলেছে! সবাই যত্ন নিচ্ছে কায়নাত এর। রাহুলের মা কায়নাত ক দুধ, ডিম কত কিছু খাওাতে আর তার যত্ন নিতে মহাব্যস্ত!একদিন কায়নাত তার শাশুড়ি আর পাশের বাসার এক মহিলার কথোপকথন শুনতে পেল। রাহুলের মা " ভাবি,আমি তো বই কিনেছি। ওখানে পড়েছি কি কি করলে আর কি খাওয়ালে বাচ্চা ফর্সা হবে। আমি ঠিক সেই মত কাজ করছি।" ক্ষুব্ধ কায়নাত আজ। যে সন্তান এখনো দুনিয়াতে আসেনি তাকে নিয়ে চলছে ফর্সা, কালোর চিন্তা!!!!

............................................................................................................................................................।।

কায়নাত এর পরবর্তী পরিনতি জানা নেই আমার।

আচ্ছা! কাল আর ফর্সা কি একটা মেয়ের পরিচয়? ছোটবেলা থেকেই একটা কাল মেয়ে আর তার পরিবার কে কেন এত প্রশ্ন আর অবহেলার স্বীকার হতে হয়??? রাস্তা দিয়ে হাটার সময় কেন একটা মেয়ে কে মাথা নিচু করে হাঁটতে হবে সে কাল বলে? কেন একটা কাল মেয়ের ভাল একটা বিয়ের প্রত্যাশা থাকবে না? কেন একটা কাল মেয়ের ভালবাসার অধিকার নেই?? কেন সমাজের মানুষ আঙ্গুল তুলে বলবে "মেয়ে তুমি কাল! তোমার ভালবাসতে নেই।" কেন প্রতি পদক্ষেপে হীনমন্যতায় ভুগতে বাধ্য হয় একটি মেয়ে,সে কাল বলে? মানুষ সুন্দর এর পূজারী মানি সে কথা। তাই বলে কাল মেয়ে কি ফেলনা? সে কি মানুষ নয়? তার কি স্বপ্ন থাকতে পারে না?

(সমাজের সবাই এক নয়। সবাই এমন নোংরা মানসিকতা বহন করে না।)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×