খুব বিচক্ষণ দৃষ্টি দিয়ে দেখলাম-
বিবাহীত নারীদের সকলের হাত একই রকম-
যেনো একই হাতে গড়া।
জন্মের পর থেকে দেখে আসলাম মাকে;
খাওয়াতো ভাত মাখিয়ে তার সেই হাতে।
ইদানিং দেখি আরেকজন-
সে কেউ নয়; আমার আপা।
দু’জনের মাঝে শেষ যাকে দেখেছিলাম-
শরীরে মেদ জমলেও আঙুলগুলো মেদহীন চিকন।
ডান আর বাম কবজিতে স্বর্ণবালা, পেঁয়াজ কাটতে কাটতে
আঙুলের মাথা এক নকশি কাঁথা।
সবাই একই রকম-
যেনো রুপান্তরের এক অলৌকিক উপস্থাপন।
দেবীদের মতো আসে তারা-
কখনো মা কখনো বোন অথবা-
প্রেমিকা।
(১৬ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

