প্রতিরাতেই ভাবি-
আগের দিনের কথাগুলো বড্ড সেকেলে; পানাম নগরের ন্যায়
পুরোনো খসে পড়া ইটে কোমনোমতে পলেস্তার লাগানো।
বাজারে নিত্য নতুন রডের বিজ্ঞাপন; তবু শব্দের গাথুনী
বড় নাজুক। শক্ত ভিত পেলোনা একটা কথা-
নতুন আর্কিটেকচারের বড় অভাব।
তাই কাল থেকে আর কথা বলবো না-
কথার স্থাপত্যকলা শিখে আসি কিছূদিন।
ততদিন শক্ত মজবুত দৃঢ় রডের বিজ্ঞাপন দেখুন।
কারণ; আমার/আমাদের কথার চাইতে আজকাল বিজ্ঞাপনের ট্যাগলাইন
বেশ ক্রিয়েটিভ।
(১৭ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

