বিধ্বস্থ নগরের শেষ দু’টি প্রান মরে গেলে পরে-
চারিদিকে সবুজের ঘ্রান নেই, শুধু মাটি পোঁড়া গন্ধ।
অথচ-
এখানেও প্রান ছিলো
গান ছিলো
নাম ছিলো বেওয়ারিশ বলে ভাসছে যারা।
তবে গল্পের টুইস্ট এখানেই,
কিছুদিন আগে নাকি-
একটি সবুজ চারাগাছ মাথা তুলে
জানিয়ে দিয়েছে নতুন প্রানের কথা।
শোনা যায়-
প্রসবকালে মা গাছটি লাল জামা পরা ছিলো।
(৩০ জুলাই ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



