somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছার ( স্যার ) ! আমি ভিক্ষা করি না !

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো এক দিন হবে,তারিখটা সঠিক মনে নেই । বইমেলা থেকে একগাদা বই কিনে ফিরছিলাম । সেদিন রোদটাও একটু কড়া ছিল । তাই ফেরার পথে টিএসসিতে বসে লাচ্ছি খাচ্ছিলাম - আমি আর আব্বু ।

হঠাৎ দেখি একটা ছেলে এক দৌড়ে রাস্তা পার হয়ে আমাদের দিকেই ছুটে আসছে । বয়স ৭/৮ হবে । পরনে একটা ছেঁড়া হাফ-হাতা শার্ট , নোংরা হাফ প্যান্ট । হাতে ছোট একটা বালতি আর বালতি ভর্তি লাল গোলাপ ।

ছুটে এসেই বলে উঠল , " আফা ! ৫ ট্যাহা ! একটা লন না !"
আমি একটু বিরক্তির সুরেই বললাম , " ফুল দিয়ে আমি কি করব ? লাগবে না । যাও।"
কিন্তু সেও নাছোড়বান্দা ! ফুল না নিলে ছাড়বেই না । ওর জ়েদাজ়েদি দেখে আব্বু প্রায় রেগে গিয়েই বলল, " দেখছো না ফুল নিবে না ? তো জালাচ্ছো কেন ? যাও তো রে বাবা ! "

এরপর যা হলো তা দেখে আব্বু আর আমি দুজনেই হতভম্ব !! পিচ্চিটা প্রায় চিৎকার করেই কেঁদে উঠল , " এতো ট্যাহা দিয়া এতোগুলান বই কিনছেন , মাত্র ৫ ট্যাহা দিয়া একটা ফুল লইতে পারেন না ? যার কাছেই যাই হ্যায় কয় - ফুল লাগব না । ফুল না লইলে আমি বাচুঁম ক্যামনে ? খামু কি ? "
আব্বু ওর কান্না থামানোর জন্য ২০ টাকা বের করে দিয়ে বলল , " এই নাও টাকা । কান্না থামাও আর সরো এখান থেকে । ফুল লাগবে না । "

এরপর ছেলেটা যা বলল তা শোনার জন্য আব্বু বা আমি কেউই প্রস্তুত ছিলাম না । অনেকটা অভিমান নিয়েই বলে উঠল , " ছার! আমি ভিক্ষা করি না ! ফুল বেইচ্যা পেট চালাই । ফুল নিলে লন নাইলে ট্যাহা লাগব না ! "
আব্বু তৎক্ষ্ণণাৎ ওর পিঠ চাপড়ে বলে উঠল , " সাবাস ব্যাটা !! এই না হলে বাঙ্গালি ?! জ্বলে, পুড়ে , মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় !! "

আব্বু সেদিন ওর কথায় এতোটাই খুশি হয় যে ওর বালতির সবগুলো ফুল কিনে নিয়ে আমায় দিয়ে বলে , " এই ফুলগুলো হয়তো দুদিনেই শুকিয়ে মরে যাবে, কিন্তু এই অনুভূতিটাকে কখনও মরতে দিয়ো না - তুমিও বাঙ্গালি , তুমিও বাংলাদেশি । কখনও কোনো কারণে কোনো কিছুর সামনে মাথা নত করবে না ।। "
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×