somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারকী সমুদ্র সৈকতঃ মৌহনীয় এক বিকেল

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাটিয়ারী থেকে দুপুর ১২ টায় আমরা ৪ নাম্বার বাস এ উঠলাম ৷ আমাদের গন্তব্য নিউমার্কেট ৷ প্রচন্ড গরম আর ধীর গতিতে চলা বাস এ এক দফা ঘুম হয়ে গেলো ৷ দুপুর ১ টায় নিউমার্কেট পৌছাই আমরা ৷ সেখান থেকে সিএনজি করে চলে যাই নতুন ব্রীজ ৷ দুপুরের খাবার নতুন ব্রীজ এলাকার একটি হোটেল এ করে নেই ৷ শুক্রবার হওয়াতে আমাদের বাজেট এর মধ্যে সিএনজি পেতে বেগ পেতে হয়েছিলো ৷ অনেক দামাদামির পর একজন পেলাম যে পারকী নিয়ে যাবে এবং সেখান থেকে দামপাড়া নিয়ে আসবে ৷ উঠে বসে আমরা সিএনজি তে,কিছুক্ষণ পর থেকেই দেখি রাস্তা অসহনীয় খারাপ ৷ পুরো রাস্তাটাই কর্নফুলী নদীর মোহনায় ৷ প্রায় ৪০ মিনিট পর একটা সৈকত দেখে চক্ষু আমার কপালে!! মনটাই ভেঙ্গে গেলো ৷ মন বলতেছে ধূর কোথায় আসলাম ৷ তৎক্ষণাৎ থানার নাম পটিয়া দেখে মনে আবার স্বস্থি ফিরলো ৷ কারন আমাদের গন্তব্য পারকী তো আনোয়ারা থানাতে অবস্থিত ৷ তারপর থেকে একটা অসাধারণ পথে যাত্রা শুরু হলো ৷ রাস্তার দুই ধারে ঝাউ গাছ, এতো গরমের মধ্যে প্রশান্তির ছায়া ৷ আরও প্রায় ৩০ মিনিট চলার পর আমরা পৌছালাম পারকী সমুদ্র সৈকত এ ৷ বিকেল তখন ৩ টা ১৭ মিনিট ৷ সমুদ্রের ঢেউ আর নীরবতা দেখে শান্তির হাওয়া লাগলো ৷ একটা চেয়ার দেড় ঘন্টার জন্য নিলাম ৷ ব্যাগ রেখে,পায়ের জুতা খুলে দৌড় পানির দিকে ৷ বালুতে নাম লেখা,নাচানাচি,দৌড়াদৌড়ি যা আসলো মনে সব ই করলাম ৷ শাওন কতক্ষন পর পর বলে চলনা গোসল করি,কিন্তু একটা প্যান্ট ছাড়া আর কিছুই নিয়ে না যাওয়াতে গোসল করা আর হয়ে উঠলোনা ৷ পারকী সৈকতের নিরাপত্তা ব্যাবস্থা ও যোগাযোগ ততটা ভালো না হওয়ায় বিকেল ৫ টার সময় ফিরতে হলো আমাদের ৷ তখন আমার মাথায় আসলো বাস যেহেতু ১১ টায় পতেঙ্গা যাওয়া যাক ৷ পতেঙ্গার উদ্দেশ্যে আমাদের সিএনজি চলে আসলো কাফফো সিমেন্ট কারখানা সংলঘ্ন কর্ণফুলী ঘাটে ৷ সেখান থেকে নৌকা তে করে নদী পার হয়ে আমরা পৌছালাম চট্টগ্রাম কর্ণফুলী ১৫ নং ঘাটে ৷ সেখান থেকে অটো তে করি আসি পতেঙ্গা তে ৷ তবে পতেঙ্গা কে কোনো দিক দিয়েই আমার সমুদ্র সৈকত মনে হয়নি!!
ভাটিয়ারী-নিউমার্কেট= ১৮ টাকা(৪ নং)
নিউমার্কেট-নতুন ব্রীজ=১৫ টাকা(সিএনজি)
নতুন ব্রীজ-পারকী সৈকত-নতুন ব্রীজ=
৮০০-১০০০(শুক্রবার)
৬০০-৮০০(অন্যান্য দিন)
কাফফো ঘাট-১৫ নং ঘাট=৩০ টাকা
* আমরা ৩ জন পরিকল্পনা করে রেখেছি খুব শীঘ্রই শুধুমাত্র গোসল এর জন্যে পারকী যাবো ৷
* মজার কথা হলো ব্লগ টি লেখার সময় ২ বার ভূমিকম্পে আন্দোলিত হয়েছি ৷
কিছু ছবিঃ
১)আমি আর ঝাউবন


২)আচার আর আচার


৩)পান্থ আর শাওন


৪)আমরা ৩ জন


৫)নীরব সমুদ্রের তট




৬)ছবি তুলি দূরের জাহাজ এর


৭)সমুদ্রের খুব কাছে


৮)পান্থ কাকা


৯)আমি আর শাওন


১০)কর্ণফুলী পার করার সময়


১১)আমরা আর ঝাউবন




১২)আয় দোস্ত বুকে আয়


১৩)লোকাল সৈকত পতেঙ্গা

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×