somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রা শুরুর বিড়ম্বনাঃ সচেতনতামূলক ভ্রমন পোস্ট

১৭ ই মে, ২০১৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেই করি ভুল আবার নিজেই করি সবায় কে সচেতন!
বাস বা ট্রেন মিস হওয়ার বিড়ম্বনা আমার সাথে লেগেই আছে ৷ গত ১২ মে রাত ৮:৩০ এর বাস আমাদের ৷ এবারের গন্তব্য সাগরকন্যা কুয়াকাটা ৷ সন্ধ্যা ৬ টায় রওনা দিলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সায়েদাবাদ এর পথে আমরা চারজন ৷ যথারীতি বনানীর ট্র্যাফিক জাম তারপর আবার ঝড় ৷ ২০ মিনিট পর ছুটলো সিগনাল ৷ বাসের মধ্যে বসে বড় খতম এর দোয়া নূন্যতম ২০০০ বার তো পড়েছি !! এইভাবে সায়েদাবাদ বাস স্টান্ড পৌছাতে পৌছাতে ৮ঃ৪৫ বেজে গেলো ৷ আগেই তিনজন ছিলো বাস কাউন্টার এ বসে ৷ সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে শুরু দৌড়,শেষ হলো বরিশাল বাস টার্মিনাল এ ৷ ২০০৯ সালে ক্রিকেট ছাড়ার পর এই প্রথম আবার দৌড়ালাম ৷ লাভ কী হলো? বাস চলে গেছে ৷ পরে বাসের সুপারভাইজার অন্য একটি বাসে করে পরের কাউন্টার পোস্তগোলা থেকে উঠায় আমাদের বাস কুয়াকাটা এক্সপ্রেস এ ৷ বাসে উঠেও নানান জনের নানান কথা ৷ যথারীতি যুবক বয়সের ছেলে আমরা তাই গালি পড়লো আধুনিক যুগের কপালে ৷ গালি শুনলাম,দৌড়ালাম আবার ২০০ টাকা জরিমানা ও দিলাম!! এত কিছু শুধু ট্যুর এর জন্য!


গত পারকী ট্যুর এও ট্রেনের টিকেট সদরঘাট রেখে এসে ক্যান্টনমেন্ট বসে ছিলাম ৷ রাত ১০ টায় যখন মনে পড়লো ট্রেনের বাকী আর দেড় ঘন্টা ৷ তাড়াহুড়ো করে সিএনজি নিয়ে ১ ঘন্টার মধ্যে সদরঘাট থেকে টিকেট নিয়ে উঠলাম কমলাপুর থেকে ট্রেনে!

অবশেষে যথেষ্ট শিক্ষা হয়েছে, আগামী বার থেকে বাস বা ট্রেনের ছাড়ার সময় এর ১ ঘন্টা আগে গিয়ে কাউন্টারে বসে থাকবো!

যাইহোক বাস যে পেয়েছি,কুয়াকাটা যে যাচ্ছি এটাই ছিল তখনকার বড় পাওয়া ৷ বাস ছুটলো গন্তব্যের দিকে ৷ ১ ঘন্টা পর বাস পৌছালো মাওয়া ঘাটে ৷ ফেরী,মানুষের কাছে যেটি একটি বিড়ম্বনা ৷ আমাদের ৭ জনের কাছে সেই ফেরী যোগ করলো আনন্দের নতুন মাত্রা ৷ কারন আমরা ৭ জনের ই প্রথম ফেরী যাত্রা!! অদ্ভুত এক ফিলিংস বাসের মধ্যে মানুষ,যাচ্ছে গন্তব্যে ৷ সেই বাস আবার আরেক যানের কোলে ৷ ২ ঘন্টায় ফেরী পার করে আমরা পৌছায় মাদারীপুর ৷ তারপর বাসের চলন্ত বেগ ৷ দেখতে দেখতে বরিশাল(আলোকিত শহর) ৷ বরিশাল শহর রাতের আলোতে খুব সুন্দর লেগেছে ৷ একে একে লেবুখালী ফেরী,পটুয়াখালী পার করে ভোর ৬ টায় আমরা পৌছাই গন্তব্য সাগরকন্যা কুয়াকাটায় ৷

বিঃদ্রঃ কুয়াকাটা বাসে আসতে এখন আর আগের মত ৫-৭ টা ফেরী পার করতে হয়না ৷ সাম্প্রতিক ৩ টি নতুন সেতু চালু হওয়ায় শুধুমাত্র মাওয়া ও লেবুখালী ফেরী পার করতে হয় ৷

চলবে.........
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ১১:২২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×