somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগসাইট সামহোয়্যার ইন নিয়ন্ত্রণ চেষ্টার অভিযোগ

১৬ ই মে, ২০১৬ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে অন্যতম প্রধান ব্লগসাইট সামহোয়্যার ইনের কর্তৃপক্ষ অভিযোগ করছেন, সরকার ব্লগসাইটটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ব্লগ কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির এক লিখিত নির্দেশের পরিপ্রেক্ষিতে কয়েকটি আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগের প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে।

কিন্তু ব্লগসাইটে ঢুকে দেখা গেল, আজও সেখানে অনেক ব্লগার নিজেদের মতামত পোষ্ট করেছেন।

তবে, যোগাযোগ করা হলেও এ নিয়ে এখনো বিটিআরসির কোন মন্তব্য পাওয়া যায়নি।

সামহোয়্যার ইন ব্লগের মূলপাতায় একটি নোটিসে জানানো হয়েছে, চলতি মাসের চার তারিখ থেকে ব্লগারদের একটি বড় অংশ সামহোয়্যার ইন ব্লগে প্রবেশ করতে পারছেন না।

ব্লগটির অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আগে যেখানে দৈনিক ছয় থেকে আটশো ব্লগ পোষ্ট হতো, সেখানে এখন দিনে সর্বোচ্চ চারশো ব্লগ পোষ্ট হচ্ছে।

তিনি বলেন বিটিআরসি কেন কয়েকটি আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগে প্রবেশাধিকার স্থগিত করার জন্য নির্দেশনা দিয়েছে সেটি তারা ধারণা করতে পারছেন না।

এ নিয়ে বিটিআরসি থেকে তাদের কোন চিঠি দেয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

গুলশান ফেরদৌস জানা বলেন, সোমবার বিটিআরসি’র একজন কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেছিলেন, যিনি জানিয়েছেন যে বিটিআরসি সামহোয়্যার ইন ব্লগ পুরোপুরি বন্ধের নির্দেশ দেয়নি।

“আমাদের ব্লগে লেখালেখি করে এমন একটি লিংক বা ইউআরএল বন্ধ করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলা হয়েছে বলে তিনি (বিটিআরসি’র কর্মকর্তা) জানিয়েছেন।”

বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে বিটিআরসি যে চিঠি দিয়েছে সেখান থেকে গুলশান জানা জানতে পেরেছেন যে সামহোয়্যার ইন ব্লগের আয়-ব্যয়ের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে।

তিনি বলেন সামহোয়্যার ইন ব্লগের আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। একমাত্র কর কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারে না।

এ বিষয়গুলো নিয়ে তারা বিটিআরসি’র সাথে আলোচনায় আগ্রহী বলে জানান গুলশান ফেরদৌস জানা।

দশ বছর আগে প্রতিষ্ঠিত ব্লগসাইট সামহোয়্যার ইনের রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা দুই লক্ষ।

গুলশান ফেরদৌস জানা জানান প্রতিদিন অন্তত পঞ্চান্ন হাজার মানুষ তাদের ব্লগে পড়েন।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ৯:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×