আমি অচ্ছুত,
নির্বাসনে যাওয়ার শেষ আশ্রয় স্থলটুকুও নেই।
আমার প্রকৃতি অনির্ণেয়-
অকথ্য দুর্বোধ্য বুলি।
সঙ্গম সংযমে মিশ্রিত দেহ,
নরকের অগ্নিকুন্ডে পুড়ে কংকালসার।
হতাশা আর আমি যুগলে বন্দী-
স্বভাবের বসে একা আধারে।
আমি ফ্রয়েড তত্বের বহির্ভূত,
অশ্রাব্য,অকথ্য-অশ্লীল দর্শনে বিশ্বাসী।
মৃত্যু নিয়ে খেলা করি,
নিউরনে কুচিন্তা বহন করি।
আমি-
নকল সায়ানাইডে নীল হয়েও
হলুদ বর্ণহীন হয়ে বেচে আছি।
যেখানে অবাস্তবতাই বাস্তবতা,
মিথ্যেই সত্য,
ভন্ডরাই আস্তিক,
রেসিস্টের নারীবাদী রূপ,
হিপোক্রেটরাই মুখোশধারী,
সেখানে আমি পরাজিত অচ্ছুত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



