আকবর সাহেব বুঝতে পারছেন না স্ত্রীর জন্য কি গিফট কেনা যায় । তার স্ত্রী শ্যামা খুব খুঁতখুঁতে স্বভাবের মেয়ে । সহজে তার কিছু পছন্দ হয় না । আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী । আকবর সাহেবের ইচ্ছা আজ তিনি শ্যামাকে চমকে দিবে । শ্যামাকে চমকে দেয়া সহজ না । কিন্তু আজ তিনি সকাল থেকে প্ল্যান মাফিক কাজ করছেন ।
সকালে তিনি এমন এক ভাব নিয়েছেন যে আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী এই কথা তিনি ভুলে হজম করে বসে আছেন । প্রতিদিনের চেয়ে আজ বরং তিনি তাড়াফুড়া করে ব্রেকফাস্ট সেরেছেন । শ্যামার কাছ থেকে বিদায় না নিয়েই অফিসে চলে এসেছেন । অফিসে এসেও ন ফোন কল ।
শ্যামা তার স্বামীকে কিছু মনে করিয়ে দেয় নি । মনে মনে নিশ্চয়ই শ্যামা অবাক হয়েছে । এই পরিস্থিতিতে তার রাগ করা স্বাভাবিক । আকবর সাহেবও তাই চাচ্ছেন । শ্যামা প্রচণ্ড অভিমান করুক । শ্যামা ভেবে নিক আকবর সাহেবের কাছে তাদের প্রথম ম্যারেজ’ডের কোন মূল্য নেই তাই তিনি ভুলে গেছে । সারাদিন আকবর সাহেব বাসার কোন খোঁজ খবর নিবে না ( এমনিতে দিনে ৩/৪ বার ফোন করে ) তারপর সন্ধ্যায় ম্যারেজ’ডে স্পেশাল কেক টেবিলে সাজিয়ে তিনি চুপিসারে পিছন থেকে তার রূপবতী স্ত্রীর কোমর জড়িয়ে বলবেন –
- ‘ হ্যাপি ম্যারেজ ডে শ্যামা । তুমি আমার জীবনের আশীর্বাদ ‘
তারপর রাতে কোন ফাইভ স্টার হোটেলে ডিনার সেরে শ্যামার হাতে লাখ টাকা দামের ডায়মন্ডের আংটি’টি পড়িয়ে দিবে । দুই সপ্তাহ আগেই দুবাই থেকে তার বন্ধুকে শিশিরকে দিয়ে তিনি আংটিটি নিয়ে এসেছেন । কাউকে কিছু বলেননি । শ্যামাকে সারপ্রাইজ দেয়ার সব বন্দোবস্ত রেডি । এখন সঠিক সময়ে কোমর জড়িয়ে ধরা বাকি । ভাবতেই আকবর সাহেব রোমাঞ্চ অনুভব করছেন ।
(২)
ঘড়িতে ৫ টা বেজে ৪০ মিনিট । আকবর সাহেব ড্রাইভিং সিটে । বিজয় সরণীর সিগন্যালে তিনি বসে আছেন । এক কিশোরী আটকে পড়া গাড়িতে ঘুরে ঘুরে ফুল বিক্রি করছে । মেয়েটিকে দেখে মনে হুল শ্যামাকে বেলি ফুলের মালা খোঁপায় পড়িয়ে দেয়া যায় । ব্যাপারটা চরম রোম্যান্টিক হবে । জানালার কাঁচ খুলে আকবর সাহেব মেয়েটিকে ডাক দিল ।
- বেলী ফুলের মালা কতো করে ?
একেকটা ৫ টাকা করে স্যার
- কয়দিন আগের ? গন্ধটন্ধ আছে ?
স্যার আজকে মালা গাঁথছি । খুব বাসনা । মেয়েটি মালা নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে শুকতে বলল
- ২ টা দে তো - দাড়া , তুই দিস না । আমি দেখে নিবো ।
আকবর সাহেব মেয়েটির বুকের কাছে ধরা মালার কাঠি থেকে মালা বাছাই করছে । তার এখন মালা পছন্দ হচ্ছে না । তার অন্য কিছু পছন্দ হচ্ছে ।
সিগন্যাল ছেড়ে দিচ্ছে । মেয়েটি সিগন্যাল লাইটের দিকে তাকিয়ে
– স্যার সিগন্যাল ছইরা দিতাছে , তাড়াতাড়ি করেন ।
আকবর সাহেব মালার কাঠি থেকে হাত সরিয়ে কিশোরী মেয়েটির বুক কচলে দিল । সিগন্যালে সবুজ বাতি জ্বলছে । কিশোরী মেয়েটি বিস্ফোরিত দৃষ্টিতে আকবর সাহেবের দিকে তাকিয়ে । আকবর সাহেব মানিব্যাগ থেকে দ্রুত ১০০ টাকা বের করে রাস্তায় ছুড়ে দিল ।
(৩)
আকবর সাহেবের তার স্ত্রীর সাথে প্রথম বিবাহ বার্ষিকী পালনে তীর বেগে ছুটে যাচ্ছেন । শ্যামকে চমকে দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন । শুধু বেলি ফুলটা গাড়িতে তোলা হল না । তিনি দুর্ভাগ্যবশত গাড়ির পিছনে একদলা থুতু নিয়ে যাচ্ছেন ।
![]()
অনুগল্প - যৌনাবেগ - ওড়না টানা অপারেশন
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


