somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর গোশত খেলেই কি মুসলিম হওয়া যায়?

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: এই যে ভাই, আপনি কি শূকরের মাংস খান?
: নাউজুবিল্লাহ! আমি মুসলমান! শূকরের মাংস কেন খাব??
-
: আপনি কি আপনার মায়ের সাথে যিনা করেন?
: আস্তাগফিরুল্লাহ! আপনি কি মুসলিম? এই কথা কেমনে বলতে পারলেন?
-
: আপনি কি সুদ খান? ব্যাংকের সাথে লেন-দেন করেন?
: ইয়ে! মানে, সেটা তো করি আর কি!
-
: আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন?
-
: ইয়ে, পাঁচ ওয়াক্ত হয় না। তবে চেষ্টা করি। কিন্তু প্রত্যেক শুক্রবারে জুমাটা শুধু পড়ি।
-
: আর শুক্রবারে ফজর, আছর, মাগরিব এশা ?
-
: না! মানে! ইয়ে! ইয়ে! ইয়ে!
-
: আচ্ছা! একটু আগে তো শূকরের মাংস খাওয়ার কথা এবং মায়ের সাথে যিনা করার কথা বলায় আপনার ঈমান জেগে উঠল! বলে উঠলেন- : নাউজুবিল্লাহ!! আস্তাগফিরুল্লাহ! ইত্যাদি। আর এখন কি নিজেকে মুসলিম মনে হচ্ছে ?
আপনি কি জানেন আল্লাহ্‌র রাসুল (সাঃ) সুদ খাওয়াকে নিজের মায়ের সাথে ব্যাভিচারে লিপ্ত হওয়ার সাথে তুলনা করেছেন??
-
: না! মানে! ইয়ে! ইয়ে! ইয়ে!
-
: অপর হাদিসে রয়েছে- জাবের (রাঃ) বলেন- আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ্‌র বান্দা ও শিরক-কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা। [সহিহ মুসলিম, ১ম খন্ড, ঈমান অধ্যায়, হাদিস নং-১৫৪]
.
মহানবী (সাঃ) বলেছেন- আমাদের ও কাফেরদের মাঝে চুক্তি হল সালাত। সুতরাং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। ( তিরমিজিঃ ২৬২১, ইবনে মাজাহঃ ১০৭৯)
.
শুনুন, শুধু শূকরের মাংস বর্জন করে গরুর মাংস খেলেই মুসলিম হওয়া যায় না। যদি অন্তত মুসলিম থাকতে চান তবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। সালাত পরিত্যাগ করলেই সে কাফির। তাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে এর বিকল্প কোন পথ নেই। এবং হালাল রুজি দ্বারা অবশ্যই অবশ্যই জীবিকা নির্বাহ করতে হবে। আপনার জীবিকায় যদি সুদ, ঘুষ , চুরি, বেঈমানি, আত্মসাৎ ইত্যাদি থাকে তবে আপনার দাড়ি যতই লম্বা হোক, আপনি যতই তাহাজ্জুদ গুজারী হোন না কেন, নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালে দাগ-ও পরে যায় তাতে কোন লাভ হবে না। যদি আপনার জীবিকা হারাম দ্বারা পরিচালিত হয় তবে আপনার নামাজ, হজ্জ, বা কোন দান-সাদকা বা অন্য কোন ইবাদাত কোন কাজে আসবে না। আপনি ১০ বার হজ্জ করলেও ঐগুলো আল্লাহ্‌ কবুল করবেন না। আপনি ২০ টা মসজিদ ৫০ টা মাদ্রাসা নির্মাণ করে দিলেও আল্লাহ্‌র তা কবুল করবেন না।
.
ইবনু উমর (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তাহারাত (পবিত্রতা) ব্যতিরেকে সালাত কবুল হয় না। খিয়ানতের সম্পদ থেকে সাদাকা কবুল হয় না। [সহিহ মুসলিম, ১ম খন্ড, কিতাবুত তাহারাত, হাদিস নং- ৪২৭]
.
অপর হাদিসে আল্লাহ্‌র রাসুল (সাঃ) বলেছেন- নিশ্চয়ই আল্লাহ্‌ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। (তিরমিজি)
.
অতএব আল্লাহ্‌র নীতি স্পষ্ট। এবং নিঃসন্দেহে আল্লাহ্‌ নিজের নীতি পরিবর্তন করেন না।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×