
আজ রাতে আর আসবে না ঘুম তোমায় ভেবে ভেবে
জানিনা আমার এ মন্তব্য তুমি কিভাবে নেবে
অনেক দিন হয়ে গেল তুমি দূরে সরে গেছো
মনের কোনে কিভাবে যেন আশ্রয় নিয়ে আছো।।
চাঁদের আশায় নিভিয়ে দিলাম যে দ্বীপ নিজ হাতে
আলো হয়ে এ জীবনকে তুমি পারতে ফিরাতে
আসলে বোঝনি আমাকে ,পড়নি চোখের ভাষা
মনের মাঝে মনের কষ্ট হারিয়ে গেছে ভাষা ।
আমার একলা আকাশ একলাই আছে ব্যাথার ঘোরে ঘোরে
আধাঁর আমায় বলে কেবলি পথ হারাবি ওরে
সেই ভয়েতে আজো আমি বসে বিজন বনে
দুঃখ দিনের স্মৃতিগুলি পাই ফিরে ক্ষণে ক্ষণে।।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২০ ভোর ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



