
সন্ধ্যা নামার আগে নিঃসীম শূন্যতার মাঝে,
প্রকৃতির বেদনাহত অসীম নীরবতার ক্ষণে
দাড়িয়ে আছি একা।
অদেখা অচেনা এক শহরে।
ফিরে চলেছে বকের সারি ঝাঁক বেধে,
গোধুলীর লালিমা স্পর্শ করে।
নিস্তব্ধপুরী যেন চরাচর জুড়ে।
কেউ নেই কোথা অজানা আতঙ্কে।
মৃত্যু ভয়ে ভীত আজ পৃথিবীর সকল মানুষ।
নীরবতা ভালো লাগে,তবে এই নীরবতা নয়।
ভীড়ের মাঝে নীরবতা বড্ড যন্ত্রণাময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

