
কিছু ভালোবাসায় থাকে বড্ড মাখামাখি।
আবার কিছু ভালোবাসায় থাকে চোখাচোখি,
দেখাদেখি,লুকোচুরি আর বিরহ।
সেই সাথে অনেক না বলা কথা অব্যক্তও থেকে যায়
কখনো কখনো।
এই ভালোবাসায় প্রিয়জনকে
নিজের করে পাওয়ার আকাঙ্খার প্রগাঢ়তা,
ভয় লোকলজ্জা,বিধিনিষেধের বেড়াজালে
প্রতি মুহুর্তে
আকর্ষণ তীব্রতর হয়।
পরিপূর্নতা অপরিপূর্নতা প্রাপ্তি এখানে গন্তব্য নয়।
দুটি মনের গভীর গোপন ভালো লাগাটাই মুখ্য।
অলীক রহস্যময়তা এখানে মনের অতল খুঁজে ফেরে
চিরদিন চিরকাল।
কিন্তু মাখামাখি ভালোবাসায়
শুধু শরীরের আকর্ষণই প্রাধান্য পায়।
কাম লালসা এখনে মুখ্য।
তারপর ?
দেহের ব্যবচ্ছেদের শেষে
সবটুকু দুঃস্বপ্ন।
ভালোবাসলে শুধু নিজের করেই পেতে হবে
তার কোন মানে নাই।
আসল কথা ভোগে সুখ নাই,ত্যাগে সুখ।
পৃথিবীর সমস্ত প্রিয়জন,প্রিয়মুখ সুখে থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

