
শত অভিযোগ, শত অভিমান
জমা আছে বুকের অতল গহীনে।
বলিনি কখনো, বলার ইচ্ছাও হয়নি কাউকে।
কারণ এটাই ভালোবাসা।
নিজে কষ্ট পেয়েছি, তবু চেয়েছি তুমি ভালো থেকো।
সুখী হও তোমার মতো করে।
যেমনটা তুমি চেয়েছো।
কারণ এটাই ভালোবাসা।
পৃথিবীকে আমার বিপক্ষে দাড় করিয়ে,
হাস্যস্পদ বানিয়ে,
আমার বুকের প্রতিটি কোনকে করেছো রক্তাক্ত,আহত।
হেসেছো নিষ্ঠুর হাসি।
প্রিয়তমা তুমি মজা নিয়েছো।
জগতের কাছে আমাকে অপরাধী বানিয়েছো।
অপরাধী হিসাবে আমায় দেখতে তোমার এত সুখ!
আমায় বিব্রত করে তোমার এতো আহ্লাদ!
তবে তাই হোক, তুমিই সুখী হও প্রিয়তমা।
নিজের বিবেকের কাছে কখনো রেখেছো কি প্রশ্ন?
কেন এই অবিচার আমার জন্য।
আমি ব্যথিত তোমার দেওয়া আঘাতে।
আমি ব্যথিত তোমার অন্যায় আচরণে।
আমি ব্যথিত তোমার নিষ্ঠুরতায়।
আমি ব্যথিত তোমার ব্যবহারে।
তবুও আমি একটুও পড়িনি ভেঙে।
তবুও আমি হারায়নি নিজের স্বকীয়তা।
তবুও আমি ভুলিনি আমার কর্তব্য বোধ।
আমি ভালো নেই প্রিয়তমা , তুমি ভালো থেকো।
এতটুকু ঘৃণা নেই তোমার প্রতি সেটুকু বিশ্বাস রেখো।
যদিও তুমি ছেড়েছো হাত মাঝ পথে,
ভুল অভিযোগে ভুল অভিমানে গিয়েছো সরে।
তবু তুমি ভালো থেকো,সুখে থেকো নিজের মতো করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

