
ইফতার মানে হলো রাজকীয় মহাভোজ।
রোজা রেখে বারেবারে তাই নিয়ে যতো খোঁজ।
আলুর চপ,পেঁয়াজু,সমুচা,কাবাব,বেগুনী,
জিলাপী, হালিম,পাকুড়া ,দইবড়া,ঘুঘনী।
ফলের মধ্যে পেঁপে ,খেজুর ,পেয়ারা ও তরমুজ।
দইটা এলো কিনা তাই নিয়েও চলে খোঁজ।
চিড়ে দই সাথে চিনি ও ফলের বিশাল এক সমাহার,
পিৎজা, মোগলাই, গোটা কয়েক বার্গার।
খাবারের আয়োজনে বারেবারে জিভে জল,
খোকা হাসে খুকি হাসে, করে নানা কোলাহল।
মিষ্টি যদি না থাকে কিসের আর ইফতার!
কালোজাম চমচম না হলে কি জমে আর?
সবতো হলো তবে গ্রিল আর নান কই?
চলে মন কষাকষি বেঁধে গেলো হইচই।
নুডলস না হলে পরে খোকা খুকু মন ভার,
ফালুদা লাচ্ছি আইসক্রীমও দরকার।
কষা মাংস, টিকিয়া, রেজালা আর পোলাও,
সেই সাথে এসে গেলো প্রিয় বোরহানীটাও।
শেষটায় ক্রীমে ভরা মজাদার কফি চাই ই চাই
রোজা রেখে মিলে মিশে এসো ইফতার করি ভাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

