
[১]
#বিরহ কাব্য=১
****************
কবে তুমি বলবে কথা,
কবে নেবে ভাব?
হৃদয় মাঝে সকাল সাঝে
তোমারই অভাব।
[২]
#বিরহ কাব্য=২
****************
প্রতিদিন দেখি প্রিয়
তোমার মুখখানি,
তুমি যে আমার নও
সেকথাটিও জানি।
দেখে দেখে চোখ জুড়াই
মন ভরাই কিসে।
বিরহে কাতর হই
তোমায় ভালোবেসে।
[৩]
সাতরং
********
তোমায় একটা গোলাপ চেয়েছিলাম দিতে,
কিন্তু হঠাৎ মনে এলো দ্বিধা।
কি রং পছন্দ তোমার প্রিয়তমা?
লাল,কমলা,হলুদ, গোলাপি না অন্য কোন রং?
ভুল রঙে যদি তুমি ভুল বোঝ আমায়!
না হয় নাইবা দিলাম কোন ফুল উপহার।
তুমি শুধু মনের মধ্যে থেকো,
হয়ে সাতরং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

