somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনু গল্পঃ ১৯৭১

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামহ্যোয়ার ইন ব্লগে আমার দুই বছর পূর্ণ হলো ,সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করবার জন্য,সহযোগীতা করার জন্য ব্লগ কর্তৃপক্ষ সহ সব ব্লগার ভাই বোনদের প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা

মধ্য এপ্রিলের কোন একদিন ।
আকাশ মেঘহীন। তখনও পূর্ব আকাশে সূর্য,মৃদু মন্দ হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ চরাচর জুড়ে ।
আল পথ বাদ দিয়ে রোজিনা সোজা ছুটছে মাঝ বরাবর ....
আজ বাবা বকবে ঠিক, কতটা বেলা হয়েছে। খাবার পৌছেনি তার মাঠে।
খেলার ছলে বেলা গড়িয়েছে বেশ খানিকটা।
ছেড়া লুঙ্গিতে বাঁধা টিনের থালায় পান্তা ভাত, লবন,পেয়াজ,কাঁচা ঝাল আর চুলায় শুকানো বেগুনের তরকারি।
খুব সাবধানে হাতখানি তার কিছুটা উঁচুতে তোলা।
হঠাৎ অচেনা বিভৎস আওয়াজ। ভারী বুটের দামামা ,তারপর যান্ত্রিক কর্কশ শব্দ
ঠা ঠা ঠা... কাছাকাছি কোথাও প্রচন্ড কোলাহল। আর্তচিৎকার...
রোজিনার নিষ্পাপ চোখে ভয়ার্ত চাহনি,
বসির মিয়া অদুরে লাঙল চালাচ্ছিলেন তিনিও বিভ্রান্ত কিছুটা আতঙ্কিত।
-বাপজান!
রোজিনা না,রোজিনাই তো, বসির মিয়া কান খাড়া করেন।
গরু দুটিও অনভ্যস্ত আওয়াজে অশান্ত। বসির মিয়া হঠাৎ দিশেহারা কোন দিক সামলাবেন?
গরু দুটি না মেয়েকে?
আবার বিকট আওয়াজ এবার আকাশ পথে, অজানা অচেনা আতঙ্ক!
যুদ্ধ বিমান।
পাকিস্তানি হানাদারদের আক্রমণ!
আবারও রোজিনার চিৎকার।
-বাপজান।
-এইতো মা আসি।
-আমার ভয় করে বাপজান,তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো... কথা অসমাপ্ত থেকে যায়।
প্রচন্ড আওয়াজ, ধোয়া...
তারপর.....
ছিন্নভিন্ন দেহ।
সেলের আঘাতে মুহূর্তে লাশ হলো রোজিনা। পান্তা ভাত,ফুলের ছবি ওয়ালা টিনের থালা ছিন্ন ভিন্ন।
বসির মিয়া হতভম্ব,
এ কি করে সম্ভব?
তার কলিজার টুকরো মুহূর্তে শত ছিন্ন হলো কিভাবে?
ততক্ষণে গরু দুটি জোয়াল কাঁধে নিয়েই ছুট লাগিয়েছে উর্ধ্বশ্বাসে , ছুট লাগিয়েছে মানুষ দিকবিদিক।.... বসির মিয়া বসে আছে লাশের পাশে। নির্বাক।

© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৯
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×