
একদা আমার প্রতি তোমার কি প্রেম ছিল!
সেই রকম দারুণ দিন ছিল।
ছিল মোহাবিষ্ট মায়া,অন্ধ ভালোবাসা ও টান!
সেই এতো এতো প্রেম হঠাৎ কোথা হারালো আজ?
এখন যত হাসি, গান শুধুই কি সেলফোনের ওপারে যে আছে তার জন্য সংরক্ষিত?
অবশেষে তুমিও মরীচিকা পিছু নিলে?
সহস্র নির্বোধের মত!
কি দেখে মজেছো জানি না আমি।
কিসে এত প্রেম পায় তোমার পরপুরুষে তাও বুঝি না।
আচ্ছা ভেবেছো কি ব্যক্তিটি কে, দেখেছো কি তারে কখনো?
নিজের এতোদিনের সংসার, সন্তান, প্রিয় ঘর..... সব ভুলে।
কথার মায়াজালে জড়িয়ে গেলে অমনি হুট করে?
সকল বাস্তবতা ভুলে!
এতটাই সহজ বুঝি আজকাল সব কিছু?
কি করে এমন নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারলে?
কি করে প্রবঞ্চনার ফাঁদে ধরা দিলে?
ভাবলেই হতাশা আর ক্ষোভ জমে মনে।
মিছে মোহে ছুটে চলার সময় বুঝি এখন?
তাই সকলে ব্যস্ত বুঝি সেলফোন,স্যোসাল মিডিয়ায় আর ফেসবুকে।
সময় কাটানোর একি অবাস্তব কল্পলোক?
বিবেকবোধ, মানবিকতা, সামাজিক মূল্যবোধ সম্পর্কের বাঁধন তুচ্ছ করে সব।
চলে যায়, হারিয়ে যায় তোমার মত মোহাবিষ্ট,অলীক স্বপ্নে বিভোর মানুষেরা।
হা দূর্গতি
এভাবে বুঝি কালে কালে একটি সমাজ অবক্ষয়ে নিমজ্জিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়?
যে যেতে চায় তারে বেঁধে রাখা যায় না।
দেখার অপেক্ষায় তোমার সেই দূর্দশার দিন।
খুলে দিলাম বাঁধন।
ফিরিয়ে নিলাম তোমায় দেওয়া সংসারের সকল দায়িত্ব।
করো যা খুশি তোমার মনে চায়।
তুমি এখন মুক্ত।
তুমি এখন মুক্ত।।
তুমি এখন মুক্ত।।।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




