সহজ সরল প্রেমগীত
০৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সখা ও সখী
~~~~~~~~~~
সখাঃ
সুন্দরী লো, চাইয়া দেখ
আমারও নয়ন পানে।
তোমার লাগি এই বিবাগীর
বড়ই মনটা টানে।
সখীঃ
ও প্রেমিক রসিক, নকল আশিক
অন্য দিকে যাও।
কেন এই তীরে, নাও ভিড়াইয়্যা
মজা লইতে চাও।
সখাঃ
মজা নয়গো প্রাণ সখী
মন দিয়েছি তোমারে।
এমন কথায়, পাই যে ব্যাথা
কষ্ট পাই অন্তরে।
সখীঃ
আমার কথায় কষ্ট পাও
শুনে পাইলাম ব্যথা।
কইতে চাইলে কইতে পারো
তোমার মনের কথা।
সখাঃ
রূপগঞ্জে বাড়ি আমার
পাড়া দক্ষিণ খান।
সুনামগঞ্জের বড় ব্যপারী
আমার আব্বাজান।
আমি নিজে চাকরি করি
জীবন নগরে।
সেই সুত্রে এদিক আইসা
দেখা পাইলাম তোমারে।
সখীঃ
কথায় দেখি বড়ই পটু
চালাক তুমি খুব।
কেন গো নাগর এই উতল গাঙে
দিতে চাও ডুব?
সখাঃ
ভালোবাসি তাই চাইগো তোমারে
জানাই মিনতি।
পরিণয় তুমি কবুল কর
রইলো আকুতি।
সখীঃ
ভুল বুইঝোনা প্রাণসখা
বাড়াইয়া দাও হাত।
সারাজীবন সঙ্গী হব
সইয়া সকল আঘাত।
সাচ্চা রসিক,প্রেমের আশিক
তুমি জাদুকর।
মায়াজালে জয় করিলা
আমারও অন্তর।
সখা সখীঃ
আমরা দুজন ভাসবো স্রোতে
প্রেমের তরী লইয়া।
সুখে দুঃখে কাটবে জীবন
এমনি করে বইয়া।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন