somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন ডায়েরির পাতা থেকেঃ এক

৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাখি শিকারী মোহাইমিনুল
_________________________
মোহাইমিনুল একজন পাখি শিকারী এবং পাখি খাদক। ছোটবেলা থেকে সে ধানের ক্ষেতে ও বিলে ফাঁদ পেতে পাখি শিকার করে। পাখি শিকার তার নেশা। সেই পাখি বাসায় এনে রান্না করে,তারপর মজা করে খায় এবং ইয়ার বন্ধুদের দাওয়াত দিয়েও খাওয়ায়। সবাই তাকে বাহবা দেয়। মানুষের নকল ভালোবাসায় সে আরও দ্বিগুণ উৎসাহে পাখি শিকার করে। পাখিদের দুঃখ কষ্ট অসহায়ত্ব তার লোভী চোখে ধরা পড়ে না।
এলাকায় তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে।অনেক লোকজন তার পাখি শিকার নিয়ে গালগল্প করতে থাকে,তাকে নানাভাবে উৎসাহিত করে তবে কেউ কেউ তার পাখি শিকারকে অপছন্দও করে। তারা প্রতিবাদ করে । মোহাইমিনুল এসব ব্যপার একটুও পাত্তা দেয় না। সে অহংকারী ব্যক্তি অন্যের সৎ উপদেশ তার সহ্য হয় না। এদিকে যারা মোহাইমিনুলের পাখি শিকারের বিপক্ষে তারা মোহাইমিনুলের বন্ধুদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়।
একসময় ইয়ার বন্ধুদের পরামর্শে মোহাইমিনুল অতি উৎসাহী হয়ে শহর থেকে ইয়ারগান কিনে আনে এবং একের পর এক পাখি শিকার করতে লাগে আর গান বাজনা সহ ভোজ সভা বসায়। শীত মৌসুমটা তাদের দারুণ আনন্দে কাটে। এলাকায় পানিশূন্য অবস্থা তৈরি হয়।
এদিকে একদিন হঠাৎ গুটিকয়েক পাখি সংঘবদ্ধ হয়ে তাকে উড়ে এসে মাথা বরাবর আক্রমণ চালায়। এলাকার লোকজন হঠাৎ খেয়াল করে দেখে এই ঘটনার পর থেকে মোহাইমিনুল বাইরে বের হলেই কোন না কোন পাখি তাকে আক্রমণ করে।
একসময় সে পাখিদের ভয়ে আর ঘর থেকে বের হয় না। তাকে বেশ দুশ্চিন্তাগ্রস্থ লাগে। এদিকে মোহাইমিনুল বিয়ে করেছে প্রায় সাত বছর হয়েছে তাদের সন্তান নেই।সন্তান হয় নি আর কি। ডাক্তার কবিরাজ সহ নানা তৎবির সত্ত্বেও সন্তানের মুখ সে দেখতে পায় না। তার বউ কান্দে আর বিলাপ করে বলে,
- পাখিখোরের পাখির অভিশাপ লাগছে।
যদিও কথাটা ঠিক না,এটা কুসংস্কার। তবু কেউ কেউ বলে কারও ঘর ভাঙলে তারও ঘর একদিন উজাড় হয় প্রকৃতির নিয়মে।
মোহাইমিনুলের জীবনে এখন চির অশান্তি বিরাজ করছে। বন্ধু বান্ধব ও তার পাশে নেই। নিঃসঙ্গতা তার সঙ্গী এখন।

© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×