কবিতাঃ বৃষ্টি
০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(১)
ঝরঝর বারিধারা আষাঢ় গগনে
নেচে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।
কতদিন দেখিনি এমনও বরষণ
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।
বাদলধারায় লুকায় যত পাপ পঙ্কিলতা
কাব্য রূপে ফুটে ওঠে মনের কথকতা।
প্রকৃতি সেজেছে আজ নব বধূ সাজে,
বৃষ্টির আহ্বানে কদম-কেয়া ফোটে সলাজে।
[২]
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
টিনের চালে, তালে তালে।
বৃষ্টি এলো নতুন সাজে
সপ্ত সুরে বীনা বাজে।
বৃষ্টি এলো দূর পাহাড়ে
স্বপ্ন জাগে মন বাহারে।
বৃষ্টি এলো ভালোবেসে
প্রিয়ার মিঠে প্রেম পরশে।
বৃষ্টি এলো টগবগিয়ে
বন্য প্রেমের উন্মত্ততা নিয়ে ।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
নবরাগের সৃষ্টি হলো।
বেশ তো ভালো বৃষ্টি এলো
আবার শুভদৃষ্টি হলো।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন
কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল...
...বাকিটুকু পড়ুন
উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান...
...বাকিটুকু পড়ুনআমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার
চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ
আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর
আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)
বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।
ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?
লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা...
...বাকিটুকু পড়ুন