somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (২য় পর্ব)

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মু-কাশ্মীরের ইতিহাস অনেক দীর্ঘ। সেই দীর্ঘ ইতিহাস চর্চার কাজ মূলত ইতিহাসকারদের। আমরা শুধু একনজরে দেখে নেব, এই অঞ্চল কোন‌্ কোন্ শাসকের হাতে কখন কীভাবে এল আর গেল, তারই সংক্ষিপ্ত রূপরেখা। খৃষ্টপূর্ব তৃতীয় শতকে শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক। কাশ্মীরের রাজা হয়েছিলেন সম্রাট অশোকের উত্তরাধিকারী 'জালুক'। সে সময় বৌদ্ধদের প্রাধান্য ছিল।...কুষাণ থেকে হুণ সাম্রাজ্য-ইতিহাসের সময়ক্রম পেরিয়ে ৬২৭ খৃস্টাব্দে 'কার্কোট' রাজবংশ'র প্রতিষ্ঠাতা 'দুর্লভবর্দ্ধন' তাঁর শুভ-বিবাহ'র যৌতুক হিসেবে লাভ করেন 'কাশ্মীর'। এ সময় বেশ কিছু হিন্দু-মন্দির নির্মিত হয়। 'মার্তন্ড মন্দির' সেগুলির অন্যতম। ইতোমধ্যে হিন্দু-ধর্ম'র প্রবক্তা শঙ্করাচার্য ধর্মীয় প্রচারের পর হিন্দু ধর্ম'র শৈবরাই (শিবের উপাসক) প্রাধান্য পায়। বৌদ্ধও হিন্দু ধর্ম'র পর ইসলামের আগমন ঘটে ১৩৩৯ খৃস্টাব্দে। 'শাহ মির্জা' কাশ্মীরের কিয়দংশ দখল ক'রে রাজত্ব শুরু করেন। কাশ্মীরের বাকি অংশে তখনও ছিলেন, 'উদয়ন দেব' নামে একজন হিন্দু রাজা। 'আমির শাহ' নামে একজন রাজমন্ত্রী তাঁকে হত্যা ক'রে উক্ত কাশ্মীরের সিংহাসনে বসলেন, ১৩৪৬ খৃস্টাব্দে। আবারও দীর্ঘ সময়ের ইতিহাস। সম্রাট আকবর কাশ্মীরকে মুঘল সাম্রাজ্য'র অধীনে নিয়ে আসেন ১৫৮৬ খৃস্টাব্দে। মুঘল রাজত্বকালে কাশ্মীরে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা বাড়তে থাকে। পুনরায় দীর্ঘ ইতিহাসের সময়ক্রম পেরিয়ে এল ১৭৫১ খৃস্টাব্দ। আফগান রাজত্ব'র সূচনা করেন শাহ-আবদালি। ১৭৮৯ থেকে কাশ্মীর, শিখদের অধীনে আসে। কিন্তু ১৮৪৬ খৃস্টাব্দে ইংরেজদের সাথে যুদ্ধে শিখরা পরাজিত হন। সন্ধি হ'ল। শিখদের কাছ থেকে ইংরেজরা পঁচাত্তর লক্ষ টাকা দাবি করল। টাকা দিতে না পারায়, ব্রিটিশদের হাতে চলে গেল, কাশ্মীর উপত্যকা। ইংরেজরা এই কাশ্মীর উপত্যকা এক কোটি টাকার বিনিময়ে ডোগরা রাজ 'গুলাব সিং'-এর কাছে বিক্রি করে দেয়। তবে, শর্ত ছিল জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা ভোগ করার জন্য ব্রিটিশদের কর দিতে হবে। রাজা গুলাব সিং-এর মৃত্যুর পর ১৮৫৭ থেকে ১৮৮৫ খৃস্টাব্দ পর্যন্ত বংশ পরম্পরায় স্বাধীনভাবে রাজত্ব করেছেন রণবীর সিং, ১৮৮৫ থেকে ১৯২৫ পর্যন্ত প্রতাপ সিং, ১৯২৫ থেকে ১৯৪৯ পর্যন্ত হরি সিং।
খৃস্টপূর্ব তৃতীয় শতক থেকে দীর্ঘকালব্যাপী জম্মু কাশ্মীর নানাজনের হস্তান্তরিত হলেও সে দেশ যে একটি স্বাধীন দেশ ছিল, এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু তারপর কী হ'ল?...(চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×