somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাটা

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসে আছি দুপুর ২ টা থেকে। এখন বাজে ৪ টা।আজকের দিনের শেষ বিড়ি টানতেছি।এইটাই শেষ।সুমাইয়া আসুক।ওর সাথে আজকেই সব শেষ করে ফেলব।ও কে? যে ওর জন্য আমাকে বিড়ি খেতে হবে? আসতেছে না কেন?আশার কথা অবশ্য ৪.৩০ এ। এখনও ৩০ মিনিটস বাকি।আগে এসে পড়লাম।বাসায় কোন কাজ নাই।কি করব।ও আসতে আসতে ঠিক করে ফেলি কি বলব।“দেখো সুমাইয়া আমি SORRY.আমি বুঝি নাই যে তুমি আমাকে বন্ধু হিসেবে ভাবছ।আমি ভাবসিলাম তুমি ও আমাকে LIKE কর।যাই হোক।তোমাকে শেষবার দেখতে ইচ্ছা করতেসিল।তাই বললাম আসতে।এই গোলাপ টা নাও।দুপুর এ কিনসি।তাই এখন আর গন্ধ পাবা না।আমি আবারো SORRY.আস কিছু খাই।কি খাবা?” ও কি খাবে? নাকি আবারো বলবে “শোভন আর প্লিজ জ্বালাইয়ো না।পারলে আর ফোন দিও না।তোমার জ্বালায় তো দেখি নাম্বার বদলাতে হবে” বুক টা ধক করে উঠল।নাম্বার বদলালে যোগাযোগ শেষ।কষ্ট লাগতেছে।গলার কাছে কি যেন আটকে আছে।খুব কষ্ট হচ্ছে।গত ৬ মাস গলায় কি যেন আটকান একটা রোগ হইছে।তখন আমার খুব কষ্ট হয়। কাদলে তখন গলার কাটা টা মিলাইয়া যায়।কষ্ট তাও কমে যায়।ভালো ঘুম হয়।দেখি রাজন কে একটা ফোন দেই।
রাজন – বলো শোভন। (কখন হেলো বলে না।আজব!!২ বছরের বন্ধুত্ব।এখনো তুই বলতে পারি না।এইটাও আজব!!)
আমি - রাজন আজকে ছাদে উঠবা?
রাজন – তুমি উঠলে উঠবো। ফোন দিও। এখন কোথায় আসো ?
আমি - এইতো বাসায়। আর কোথায়। (সত্যি বলতে পারলাম না।)
রাজন – সুমাইয়া রে আর ফোন দাও নাই তো? শোন ওই মেয়ের সাথে তোমার কিছু হবে না। কি ফোন দিস?
আমি – (গলায় কাটা টা এইবার ভালো করে কষ্ট দিতেসে।সুমাইয়ার সাথে কেন হবে না আমার কিছু?আমি কি খারাপ।আমার ভালবাসা মিথ্যা?) আরে না বোকা।ওকে ফোন দিব কেন?আচ্ছা ভাই আমি এসে কথা বলি।BYE.
রাজন – ওকে BYE.আইসা ফোন দিও।
রাজন কে ফোন দেয়াটাই ভুল হইসে।কষ্ট বেরে গেসে।৪.৩৩। সুমাইয়া কোথায়? একটা ফোন দেই।ফোন বাজতেছে।
সুমাইয়া – হেলো ।
আমি – সুমাইয়া কোথায় তুমি?
সুমাইয়া – শোভন আজকে আমি আসতে পারব না।IN FACT আমি আর কখনি আসব না।আজকে নতুন নাম্বার নিলাম।তুমি তো র শান্তিতে থাকতে দিলা না।
আমি – (অনেক কষ্টে) আসবা না! আগে বলতা।
সুমাইয়া – তোমাকে কৈফত দিতে হবে? আজব তো। তুমি আমার কে?
আমি – (কষ্ট কমে গেছে।চোখ দিয়ে পানি বের হচ্ছে।) SORRY.আমি তা বলতে চাই নাই। নাম্বার টা বদলাইও না।আমি আর ফোন দিব না।২ মাস পর পর একটা মেসেজ ...(লাইন কেটে দিসে।)
খুব দ্রুত আবার ফোন দিলাম। ওকে না বললে নাম্বার বদলাইয়া ফেলবে।তখন আর বলা হবে না মেসেজ এর কথা। ফোন বন্ধ। আবার ফোন দিলাম। আবারো ফোন বন্ধ।এমন কেন হচ্ছে?আমার তো গলায় কাটা ভালো করে আটকে গেছে।নামতেছে না। আর নামবে না। এই কাটা ৬ মাস আগে থেকে আটকাইসে। কবে যে আবার নামবে ? আদৌ নামবে কি?
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×