কখনো কি ভেবে দেখেছেন গ্রহ-নক্ষত্রগুলো গোলাকৃতি কেন? এগুলো কিভাবে ঘুরতে শুরু করলো? রাতের অাকাশের নক্ষত্রগুলো কেন মিটমিট করে জ্বলে? অাজকে অাপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবো।

১) গ্রহ-নক্ষত্রগুলো গোলাকৃতি কেন এবং কিভাবে এগুলো ঘুরতে শুরু করলো?
"এই প্রশ্নটির উত্তর লুকিয়ে অাছে তাদের সৃষ্টি প্রক্রিয়ায়। অামরা জানি গ্রহ-নক্ষত্রগুলো তৈরী হয় নেবুলা বা ধূলিমেঘ থেকে। ধূলিমেঘের কণাগুলো যখন মহাকর্ষ বলের প্রভাবে পরস্পরের সন্নিকটে এসে গুচ্ছবদ্ধ হতে থাকে, তখন তাদের মহাকর্ষ ক্ষেত্রও বেড়ে যায় এবং ধূলিকণার সেই গুচ্ছটি "অ্যাঙ্গুলার মোমেন্টাম" বা "কৌণিক গতিবেগ" প্রাপ্ত হয়, যার দরুন এটি ঘুরতে শুরু করে। একদিকে মহাকর্ষ ক্ষেত্র ধূলিকণাগুলোকে কেন্দ্রের দিকে টানতে থাকে, অন্যদিকে "রোটেশান" বা "ঘূর্ণন" ধূলিকণার এই বিশাল গুচ্ছের প্রান্তকে গোলাকার রূপ দান করতে থাকে। অার এজন্যই গ্রহ-নক্ষত্রগুলোর অাকৃতি এরকম হয়"।

২) রাতের অাকাশের নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলে কেন?
"নক্ষত্রগুলো অাসলে মিটমিট করে জ্বলে না। অামরা নক্ষত্রগুলোকে মিটমিট করে জ্বলতে দেখি অামাদের বায়ুমন্ডলের জন্য। অামরা জানি যে অামাদের বায়ুমন্ডল স্থির নয়, এখানে সবসময় বায়ু প্রবাহিত হতে থাকে। অাবার স্থানভেদে বায়ুমন্ডলের ঘনত্বেরও তারতম্য ঘটে। ফলে দূর নক্ষত্র থেকে অালোকরশ্মি যখন পৃথিবীতে প্রবেশ করে, তখন বায়ুমন্ডলে কিছুটা বাধাপ্রাপ্ত হয়। যার ফলে এই অালোকরশ্মি অামাদের চোখে অবিচ্ছিন্নভাবে পৌছুতে পারে না। তাই নক্ষত্রগুলো মূহূর্ত্বের জন্য অামাদের চোখে অদৃশ্য হয়ে যায়, পর মূহূর্ত্বে অাবার ফিরে অাসে। এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে অাপাতদৃষ্টিতে মনে হয় নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলছে। অামরা যদি বায়ুমন্ডল পেরিয়ে মহাশুন্যে যেয়ে নক্ষত্রগুলোকে দেখি, তখন এগুলোকে স্থিরভাবেই জ্বলতে দেখা যাবে"।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



