-মামা ভাড়া দেন।
ঢাকার লোকাল বাসে নিয়মিত বহুল ব্যবহৃত স্বাভাবিক একটা বাক্য। হঠাৎ গতদিন মনেহল একটু প্যাচ লাগিয়ে দেই!! দেখা যাক কি হয়!
-ভাড়া দেব না।
-কেন, আগে দিছেন?
-না আগেও দেই নি।
-তাইলে দিবেন না কেন?
-তুমি না মামা বললা? মামার কাছ থেকে ভাড়া নিতে হয় নাকি?
-তাইলে ভাড়া কে দিবো?
-মামির কাছ থেকে নাওগা, যাও!
-মামি কোন টা?
-কি লজ্জার কথা? নিজের মামি কেউ চেন না?
সুপার ভাইজার ততক্ষনে পুরোপুরি বিভ্রান্ত। আশপাশের লোকজনও খেয়াল করছে এবং মজা পেতে শুরু করেছে! আমি একেকটা কথা বললেই কমিডি সিরিয়ালে যেমন ব্যাকগ্রাউন্ডে হাসির শব্দ থাকে তেমন ভাবে তারা হেসে উঠছে। সবার হাসির মাঝে সেও ক্ষেপে যেতে পারছে না! খুবই মজার একটা অবস্থা! যাই হোক ভাবলাম থেমে যাই। পকেট থেকে টাকা বের করে দিতে গেলাম। দেখলাম নিতে সাহস পাচ্ছেনা। নিয়ে আবার কি বিপদে পড়ে তাই দ্বিধান্বিত! তারপর যেভাবে সে টাকার দিকে তাকাল দেখে বহু কষ্টে চেপে রাখা হাসিটা আর চেপে রাখতে পারলাম না।
আশপাশে ঘটতে থাকা স্বাভাবিক ঘটনায় মাঝেমাঝে প্যাচ লাগিয়ে দিতে পারলে মন্দ হয় না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



