somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রোপোজ বিড়ম্বনা আর একটি হৃদয়স্পর্শী কবিতা

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা মনের মানুষকে মনের কথাটি বলতে পারছেন না তাদেরকে উৎসর্গ করলাম



"ভালবাসি" ছোট্ট একটা শব্দ হলেও যাকে ভালবাসেন তার সামনে দাঁড়িয়ে শব্দটি উচ্চারণ করতে গেলে যতবড় বীর হোন না কেন , যতই আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন না কেন , আপনার বুক ধুঁকপুঁক করবেই । অনেকে তো অনেক চেষ্টা করেও বলতে পারেনা-অপ্রকাশ্যে, অগোছরে ভালবেসে যায় দিনের পর দিন, বছরের পর বছর । দেখা যায় , ছেলেটির কাছের সব বন্ধুবান্ধব জানে যে ছেলেটি মেয়েটিকে কি পরিমাণ ভালবাসে , শুধু যার জানার দরকার সেই জানে না অথবা জেনেও না জানার ভান করে ছেলেটির মুখ থেকে শোনার জন্য । আমার এক ফ্রেন্ডের ঘটনা বলি :
সে একটা মেয়েকে অসম্ভব ভালবাসে - কিন্তু লজ্জায় বলতে পারছে না । লাজ-লজ্জা-ভয়, এই তিন থাকতে প্রেম নয় । একদিন সবাই আড্ডা দিচ্ছিলাম । আমাদের মধ্যে এক ফ্রেন্ড আছে একটু কাবিল টাইপের-নাম আরিয়ান ।
সে বলল,"দেখ-রুপা আসতেছে । আজ ফরহাদের কথাটা ওর হয়ে আমিই বলে দেব । এই শালা জীবনেও বলতে পারবেনা ।"
ফরহাদ উদ্বিগ্ন হয়ে বলল,"দোস্ত, আজকের মত মাফ করে দে-তোর পায়ে পড়ি । ও যদি আমাকে রিজেক্ট করে তাহলে ভার্সিটিতে আর মুখ দেখাতে পারবনা । ওর সাথে একই ক্লাসে আরও চারবছর কাটাতে হবে"
"চোপ শালা ! It's now or never"-এই বলে আরিয়ান উঠে চলে গেল রুপার রিক্সা থামাতে । আর এদিকে ফরহাদ দৌড়ে আমরা যেথানে আড্ডা দিচ্ছিলাম তার পেছনে একটা খাম্বার পিছনে লুকিয়ে থেকে উঁকি দিতে লাগল । আমরা বসে বসে তামাশা দেখছিলাম ।

আরিয়ান রুপার রিকশা থামিয়ে বলতে লাগল,"রুপা, আমাদের ক্লাসের ফরহাদ আছে না? সে তোমাকে খুব ভালবাসে।"
"কোন ফরহাদ?"-এই মেয়ে এবার পার্ট নিল-চিনেও না চেনার ভান করতেছে ।
"ঔ যে, খাম্বার পিছন থেকে উঁকি মারতেছে-ও তোমাকে বলতে লজ্জা পাচ্ছে"
"এইরকম কাপুরুষের সাথে আমি প্রেম করতে পারবনা, সরি"

আবারও বলছি- লাজ-লজ্জা-ভয়, এই তিন থাকতে প্রেম নয় । অবশ্য ফরহাদ আর রুপা এখন প্রেম করতেছে-সে আরেক মজার কাহিনী-আরেকদিন বলব । তবে ওদের প্রসঙ্গে একটা কথা বলি : ফরহাদ সহজ সরল ছেলে । সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে কেয়ারিং একটা প্রেমিকা চেয়েছিল । কিন্তু ফরহাদের স্পেলিং মিসটেক হোক অথবা সৃষ্টিকর্তার লিসেনিং মিসটেকই হোক-ফরহাদ কেয়ারিং এর বদল ডেয়ারিং একটা মেয়ে পেয়েছে ।

এই লেখাটা শুরু করেছিলাম আমার এক ফ্রেন্ডের ফেইসবুক স্ট্যাটাসে দেওয়া আমার অসম্ভব ভাল লাগা একটা কবিতা শেয়ার করার জন্য । সে নিজেকে অনেক দুঃখী মনে করে । কবিতাটা পড়লে আপনারাই বুঝতে পারবেন । কবিতাটা আমি কয়েকবার পড়েছি । যতই পড়ি ভাল লাগে । আপনারা পড়ে ফিডব্যাক জানাবেন কিন্তু । সেই বন্ধুটি অপেক্ষায় আছে ।

অপালাপ-১
দুঃখী কবি

: কি খবর কবি ?
আছে কেমন কবির মন ?
- ভালো.......
: তাই ?
চেহেরাতো মেঘে ঢাকা আকাশ
তাতে রৌদ্রের উপস্থিতি কোথায় ?
বিস্তীর্ণ মরুভূমির মাঝে দাঁড়িয়ে
মুখে "তৃষ্ণা নেই" কি শোভা পায় !!
- আমি ভাল আছি
আমি ভাল আছি......
: কবি কি তবে মিথ্যার আশ্রয় লয় ?
কিসের এত বেদনা কবির মনে
কার তরে এত ক্ষয় ?
- কার তরে আবার , কারো না.....
: ভালবাসো ?
- নাহ !
: মিথ্যে ?
- না সত্যি.....
: তবে সত্যের আড়ালে সত্য লুকাচ্ছ ?
- সত্যি মিথ্যা জানি না
ভালবাসিনা......বাসিনা......
: তবে মধ্যরাত্রিতে চন্দ্রপানে চেয়ে কেন
কবির ব্যাকুল চোখে
দু'ফোঁটা অশ্রু ভীড় করে ?
মায়াবি জোৎস্নায় তাঁরাদের সাথে
কবির এত কিসের বিসন্ন আলাপ ?
জোনাকির আলোকে কবির এতো কিসের ভয় ?
- ওসব থাক। দুঃখ আমার জীবনসঙ্গী
দুঃখই পাশে থাক ।
: বলেছিলে কভু ?
- কি ?
: ভালবাসো ?
- বাসি না তো.....
আমি কাউকে বাসি না ......
: তবে মাঝে মাঝে কবিমন
এত সুখী হয় কেন ?
দু'চোখের আঙ্গিনায় কার ছবি ভেসে উঠে ?
কার কথা ভেবে ঠোঁঠের কোণে মৃদু হাসি ফোঁটে ?
এত আনন্দ, এত হাসি
কার তরে এত আয়োজন ?
- কেউ না......
: ফের সত্যের আড়াল ?
বুকের বাঁপাশটায় হাত দিয়ে দেখ
প্রতারণা করছ ।
- সে তো আমার নয় ।
: চেয়েছিলে কভু ?
- চাইলেই কি পাওয়া যায় ?
বলিনি কি কভু......?
: রবির কথা শশীকে বললে কি হয় ?
শশীর তো কভু রবি দর্শন হয়না ।
- "যাহা চাই ভুল করে চাই,
যাহা পাই তাহা চাই না"
তবে কেন তারে ধরিবার এত পণ ?
অকারণ ভাবনার মিছে আয়োজন ?
চাইলেই কি আর পাওয়া যায়....?
: কেন ?
-ওই যে বললে, রবির সাথে কভু শশীর মিলন হয় না ।

খেয়াল স্রোতে রয়েছে সে
অন্যের চোখে চোখ,
অন্যের মাঝে পেয়েছে সে সুখ ।

আমি এজন্ম দুঃখী কবি
দুঃখ আমায় আষ্টে-পিষ্ঠে জড়িয়ে,
দুঃখের সাথে আমার শত জনমের সন্ধি
সুখে সে থাকুক অন্যের ঘরে ।
: সুখ তো এসেছিল কবির ঘরে
কেন মিছেমিছি অন্যের করে দিলে ?
কি দরকার ছিল এত আয়োজনের
নিজেকে ক্ষয়ে ফেলার ?
- ত্যাগেই তো সুখ....
: তাই ? তবে কেন
মধ্যরাত্রির বিছানায় ঘুমহীন
জেগে থাকা, মায়াবী জোৎস্নায়
বিসন্নতা খোঁজা , বুকের বাঁপাশটায়
এত কিসের ব্যথা ?
কবি,
ত্যাগে সুখ নয়,
ত্যাগে মহত্ব ।
- হলে হোক । তার সুখেই সুখ ।
অন্যের ঘরে সে সুখে থাক,
দুঃখ যেন তারে না পাক ।
আমি নাহয় এক জীবন দুঃখেই
কাটিয়ে দিলাম,
তবু সুখে থাক সে সুখে থাক.....

ফেসবুকে আমি
ফেসবুকে দুঃখী কবি
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×