somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রা‌ফিক জ্যাম অতঃপর মান‌সিক মু‌ক্তি !!

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৫ সা‌লের এক‌দিন। ‌
আজ‌কে ট্রা‌ফিক জ্যা‌মে থম‌কে আ‌ছে সারা ঢাকা শহর। অবশ্য ঢাকা‌তে প্রায়ই এমনটা হয় ত‌বে আজ‌কেরটা একটু বে‌শিই বাড়াবা‌ড়ি রক‌মের। ট‌ঙ্গি‌তে সব মুস‌ল্লিরা জড় হ‌য়ে‌ছে আ‌খে‌রি মোনাজা‌তে অংশ নে‌বে ব‌লে। ঢাকা শহ‌রের অ‌নেক রাস্তাই সকাল থে‌কে বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। অন্য‌দিন যারা ২০০ গজ রাস্তাও বা‌সে রিসকায় ক‌রে যান উনারাও আজ‌কে কি‌লো‌মিটারের পর কি‌লো‌মিটার পা‌য়ে হাট‌ছেন। যেন এত‌দি‌নের কৃ‌ত্রিমতার খোলস ছে‌ড়ে আজ‌কে সবাই নি‌জে‌দের শা‌রি‌রিক সক্ষমতার প‌রিক্ষা দি‌চ্ছেন। ব্যাপারটা এক‌দিক থে‌কে মন্দ না।
ঢাকা‌তে যারা অ‌ফিস ক‌রেন তারা জা‌নেন আ‌খে‌রি মোনাজা‌তের দিন অ‌ফিসগু‌লোতে অ‌নেকটাই অ‌ঘো‌ষিত ছু‌টি থা‌কে অথবা ম্যা‌নেজ‌মেন্ট থে‌কে ‌কিছুটা সে‌ক্রিফাইস করা হয়। ছোট‌বেলায় বাসায় মেহমান আস‌লে যেমন পড়া‌লেখা ও অন্যান্য কা‌জের আইন শী‌থিল হ‌য়ে যেত অ‌নেকটাই সেরকম। সে‌দিন বি‌কে‌লে একটু আ‌গেই অ‌ফিস থে‌কে বের হ‌য়ে‌ছিলাম বাসায় ফিরব ব‌লে। অ‌ফিস থে‌কে বের হ‌য়ে কু‌ড়িল বিশ্ব‌রোড মেইন রাস্তার মো‌ড়ে এ‌সে রাস্তায় জনতার ঢল দে‌খে বাসায় ফেরার দুঃসাহস করাটা নিতান্তই বোকা‌মি ব‌লে ম‌নে হল। কেউ অ‌ফি‌সের ব্যাগ কা‌ধে, কেউ মাথায় টু‌পি পরা‌নো পি‌চ্চিরে কা‌ধে ক‌রে, কয়েকজন আবার গ্রুপ ক‌রে বাদাম চিবু‌তে চিবু‌তে যার যার গন্তব্যে হাট‌ছেন তো হাট‌ছেন। এতসব দে‌খতে দেখ‌তে ভাবলাম ৮১০ কি‌লো‌মিটার নি‌জের বাসার দি‌কে না হে‌টে উ‌ল্টো‌দি‌কে ১ কি‌লো‌মিটার দু‌রে ক্যান্ট‌মেন্ট‌ে ভাই‌য়ের বাসায় রাতটা কাটা‌নোই বু‌দ্ধিমা‌নের কাজ হ‌বে। "শুভ কা‌জে দে‌রি কর‌তে নেই" প্রবাদবাক্যটা ম‌নে পর‌তেই উ‌ল্টো দি‌কে ফুটপাথ ধ‌রে হাটা দিলাম। ‌কেউ কেউ গায়ে থাক্কা দি‌য়ে সাম‌নে এ‌গি‌য়ে যা‌চ্ছে, কেউবা অ‌নেকটা উ‌দ্মিগ্ন, কেউ মোবাই‌লে তার প‌রিবা‌রেকে নি‌জের অবস্থা‌নের আপ‌ডেট দি‌চ্ছিল । আ‌মি সবাই‌কে দেখ‌তে দেখ‌তে অ‌নেকটা আনম‌নে হাট‌ছিলাম আর মানু‌ষের জিব‌নের বৈ‌চিত্র উপ‌ভোগ কর‌ছিলাম।
হঠাৎ পিছ‌নে ফি‌রে একটা দৃশ্য দে‌খে থমকে দাড়ালাম।

আমার থে‌কে প্রায় ৫০ গজ পিছ‌নেই একটা ভদ্রম‌হিলা তার দুই হা‌তে দুইটা বাচ্চা‌কে নি‌য়ে এই ভি‌ড়ের মা‌ঝে ‌হে‌টে অাস‌ছেন । স্বাভা‌বিক অবস্থায় এই ৪/৫ বছ‌রের বাচ্চা‌দের এত ভি‌ড়ের ম‌ধ্যে কো‌লে ক‌রেই নেয়ার কথা। কিন্তুু ম‌হিলা সম্ভবত ই‌তিম‌ধ্যই অ‌নেকটা দুর হে‌টে এ‌সে‌ছেন, তাই ক্লান্ত অবস্থায় তি‌নি তার দু‌টি বাচ্চা‌কে দুই হা‌তে ধ‌রে আ‌স্তে আ‌স্তে ভিড় ঠে‌লে হে‌টে আস‌ছেন। আ‌মি কেন যেন ভাব‌ছিলাম যে আমার বোধহয় কিছু একটা করা দরকার কিন্তুু সেটা কি এবং কিভা‌বে, ঠিক কর‌তে পার‌ছিলাম না। একবার ভাবলাম চ‌লে যাই কিছুদুর সাম‌নে এ‌সে নি‌জে‌কে কেমন জা‌নি অপরা‌ধি ম‌নে হ‌তে থাকল, আবার পিছ‌নে তাকালাম ম‌হিলা তখ‌নো বাচ্চা‌দের নি‌য়ে হাট‌ছিল। আর যাই হোক অন্তত বাচ্চাগু‌লোর কষ্টটা আমার অপরাধ‌বোধটা‌কে বা‌ড়ি‌য়ে দি‌চ্ছিল। একবার ভাবলাম গি‌য়ে ব‌লি "য‌দি কিছু ম‌নে না ক‌রেন আ‌মি ও‌দের‌কে কো‌লে নি‌তে চাই" আবার ভাবলাম ঢাকা শহ‌রে কে কি ভা‌বে বলা যায় না, কারন এসব অপ‌রি‌চিত‌দের সাহায্য নেয়া ঢাকা‌তে এখন ভয়াবহ রক‌মের বিপদজনক। প‌রে নি‌জেই স‌ন্দে‌হের তা‌লিকায় প‌রে যাই কিনা।
‌কিন্তুু কিছু‌তেই নি‌জে‌কে মুক্ত ভাব‌তে পার‌ছিলাম না শুধুই ম‌নে হ‌চ্ছিল কোথায় যেন একটা দ্বায়বদ্ধতা র‌য়ে যা‌চ্ছে। আ‌মি কিছুক্ষ‌নের জন্য চোখ বন্ধ ক‌রলাম তারপর সিদ্ধান্ত নিলাম আমা‌কে তা‌দের সাহায্য করা উ‌চিত অন্তত নি‌জের দ্বায়মু‌ক্তির জন্য হ‌লেও।
সকল দ্বিধা কা‌টি‌য়ে আ‌মি কিছুটা পিছ‌নে হে‌টে এ‌সে উনা‌কে বললাম " বাচ্চা‌দের বোধহয় কষ্ট হ‌চ্ছে কিছু ম‌নে না কর‌লে আ‌মি কি আপনা‌কে সাহায্য কর‌তে পা‌রি" উ‌নি অ‌নেকটা নিরব রই‌লেন। ম‌নে হয় এই অপ্রত্যা‌শিত অনু‌রোধে কিছুটা বিব্রত‌বোধ কর‌ছি‌লেন। আ‌মি সময় নষ্ট না ক‌রে ও‌দের একজন‌কে কো‌লে নি‌য়ে পাশাপা‌শি হাটা দিলাম। মহিলা অ‌নেকটাই নিরবভা‌বে পাশাপা‌শি হাট‌ছেন। কিছুদুর পর শেওড়া বাসষ্ট্যা‌ন্ডের ফুটওভার ব্রিজ পার হ‌য়ে বা‌ড়িধারা ডিওএসএইচ রেল ক্র‌সিং পর্যন্ত এসে উনা‌দের রিসকায় তু‌লে দেই।
উ‌নি রিসকায় ব‌সে কৃতজ্ঞতা ভরা যেই ধন্যবাদ দি‌লেন তা‌তে তখন আমার ভিত‌রে প্রশা‌ন্তিটা প্রকাশ করার মত উপ‌যোক্ত শব্দ এখ‌নো পাই‌নি।

অা‌মি আনম‌নে হাট‌ছিলাম হো‌টেল রে‌ডিস‌নের সাম‌নের ফুটপা‌থ ধ‌রে, আর উনা‌দের সাহায্য কর‌ার সিদ্ধান্ত নি‌তে দে‌রি করার জন্য নি‌জের প্র‌তি অনু‌শোচনা হ‌চ্ছিল। ‌
সব‌কিছুর প‌রেও ঐ পাচতারকা রে‌ডিস‌ন হো‌টে‌লের দি‌কে তা‌কি‌য়ে শীতাতপ নিয়‌ন্ত্রিত রু‌মে থাকা মানুষগু‌লোর থে‌কে ঐ মুহূ‌র্তে নি‌জে‌কে একটু বে‌শিই সু‌খি ম‌নে হ‌চ্ছিল।।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×