বাংলালিংক আশ্বাস দিয়েছে কল ড্রপ হবে না।অতি উত্তম।তবে কল ড্রপ জিনিসটা খারাপ না।জিপিতে ৫৯ মিনিট হতেই কল ড্রপ হয়।এটা অনেকটা সতর্কবার্তা-'হইছে বাপ।বহু কথা কইছস।এইবার অফ যা।ঘুম যা ব্যাটা।'
বয়স তো কম হয় নাই।আমিও তো জানি বাঙালি ঘণ্টার পর ঘণ্টা এমন কি জরুরী কথা বলে।বেশিরভাগ কথাই থাকে আজাইরা।মাঝখানে মুঠোফোনের দু প্রান্তের দু জন নিরব থাকে।ভুলেও মনে করিয়েন না একজন আর একজনের নিঃশ্বাসের শব্দ শুনছে।তারা আসলে চিন্তা করছে কি বলা যায় কি বলা যায়।এই চিন্তাটাই খারাপ।চিন্তায় চিন্তায় নাড়ি নক্ষত্র বেরিয়ে আসে।তারপর লাগে ঝগড়া।আর ঝগড়া লাগলেই হইছে।দুই ঘণ্টার মামলা।
আসুন মুঠোফোনবিহীন একটি দুনিয়ার কথা চিন্তা করি।প্রেমিক প্রেমিকা একজন আর একজনকে চিঠি দিবে।শত শত পৃষ্ঠার এক একটা চিঠি হবে।অনেক অনেক অনেক দিন পর পর এক একটা চিঠি আসবো।গোলাপ গাছে ফুল ফুটে ঝরে যাবে তবু প্রিয়জনের চিঠি আসবে না।তারপর একদিন তন্দ্রাচ্ছন্ন দুপুরে ডাকপিয়নের সাইকেলের চাকা দাগ কাটবে মাটির রাস্তায়,কিশোরীর হৃদয়ে।চিঠি এসেছে,চিঠি এসেছে।ডাকপিয়ন বিরক্ত হয়ে বলবে-'এত মোডা চিডি মাইনশে দেয়?'
প্রেমিকা রাগ করবে।অভিমান করবে।চিঠিতে কড়া ভাষায় বলবে-'তোমার সাথে আর কোনদিন কথা বলবো না'।কিন্তু কিছুদিন পর ঠিক ই কথা বলবে।ঠিক ই চিঠির জন্য অপেক্ষা করবে।ঠিক ই আবার চিঠি লিখবে।কারন মুঠোফোনবিহীন একটি পৃথিবীতে সস্তা 'স্যরি' বলা মানুষেরা থাকে না।সেখানে থাকে ভালবাসতে জানা মানুষগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



