গতকাল আমি একটি নিউজ লিংকের পোষ্ট দিয়ে সম্মানীত ব্লগারদের মতামত প্রত্যাশা করলাম ।
Click This Link
অনেকেই পোষ্টটি দেখেছেন এবং মন্তব্যও করেছেন। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করলাম পোষ্ট বা নিউজের সম্পর্কে কেউ মতামত না দিয়ে যে পত্রিকায় নিউজটি ছেপেছে সেই পত্রিকার বিরুদ্ধে বিশোদগার করলেন। মূল বিষয় সম্পর্কে কারো মতামতই জানতে পারলাম না ।
একটি প্রশ্ন আমার মাথায় আসে সঙ্গে সঙ্গেই তা হলো, আমি যাকে পছন্দ করি না তার কাছ থেকে আমি যদি কোন বিষয়ে সুসংবাদ পাই তাহলে তা কি প্রত্যাক্ষান করব । নিশ্চয়ই না । আমি নিজেও যে পত্রিকাটি খুব পছন্দ করি তা নয় কিন্তু।
আমরাও কি তবে রাজনৈতিক নেতাদের মত হয়ে যাচ্ছি না । তাদেরকে দুর্নিতি নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দেয়, আগের সরকারের সময় দুর্নিতি হয়েছে । এটা কি কোন উত্তর হলো । তিনি কিন্তু তার বা তাদের সরকারের সময়কার দূর্নিতি নিয়ে কিছুই বললেন না ।
যাই হোক সম্মানীত ব্লগারদের প্রতি আমার শ্রদ্ধা ও বিশ্বাস অনেক বেশী তার পরেও আমি আশা করব, ব্লগারদের সুচিন্তিত মতামত ও পরামর্শ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



