শুক্রবার কোনো কাজ কাম নাই কি করুম তাই আজকে সারাদিন নেট এ বসে আছি আর নানারকম ওয়েবসাইট ভিজিট করছি । ঘাটাঘাটি করতে করতে একটা দারুন সাইট আবিষ্কার করলাম তা সাইট এর একটা লিংক এ জটিল একটা পোস্ট দেখে পুরাই অবাক , ৫ বন্ধুর একটা গ্রুপ ছবি প্রতি ৫ বছর পর পর তোলা । আসলে সময়ের তালে তালে মানুষের বা টেকনোলজির যে কতোভাবে পরিবর্তন হয় এই ছবি খানা না দেখলে বিশ্বাস করা যায় না ।
কাহিনীর শুরু ৫ জন বন্ধুকে নিয়া তারা ১৯৮২ সালে একসঙ্গে লেক কোপকো এ ঘুরতে যায় এবং একটা গ্রুপ ফটো তুলে । এর পর থেকে তারা প্রতি ৫ বছর পর পর লেক কাপকোতে যায় এবং ঠিক একইভাবে একই পজিশনে তাদের গ্রুপ ছবি তুলে, এভাবে কেটে গেছে জীবন থেকে ৩০ টি বছর ।
১৯৮২/৮৭/৯২/৯৭/২০০২/২০০৭/২০১২ প্রতি বছরের গ্রুপ ছবিগুলো আপনাদের কে আপলোড করে দিলাম দেখেন ছবির কালার কিভাবে পরিবর্তন হয়েছে এবং সাথে সাথে মানুষগুলোর কতো পরিবর্তন , অদ্ভুত তাই না ।
১৯৮২ সাল
১৯৮৭ সাল
১৯৯২ সাল
১৯৯৭ সাল
২০০২ সাল
২০০৭ সাল
২০১২ সাল
এর আগে যদি কেউ এই পোস্ট দিয়ে থাকেন তাইলে আবারো দেওয়ার জন্য আমি দুঃখিত ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



