somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রোপাগান্ডা

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


" গোলমেলে " নামে একটি সুন্দর দেশ ছিলো ওই দেশে সবার ঘরে ঘরে ছিল গোলা ভরা ধান আর গোয়াল ভরা ছিলো গরু। কোনো কিছুর অভাব ছিল না ওই দেশে, মানুষ ও ছিলো দেশের রাজার উপর অনেক খুশী । " গোলমেলে " দেশের রাজা মহাশয়ের নাম ছিল গোল্লা। দেশ এতো স্বয়ংসম্পূর্ণ থাকার পর ও রাজা মহাশয়ের মনে অনেক দুঃখ ছিল । দুঃখ থাকবেই না কেনো কারন এত দিন হয়ে গেল রাজা মহাশয়ের বিয়ে হয়েছে তাও ৫ জন রানির একজনের ও একটাও বাচ্চা হলো না। দেশের মানুষ চুপিসারে রাজাকে বাজা রাজা বলে ডাকে।

তা রাজা মশাই আছে খুব দুশ্চিন্তায় তার এত বড় রাজ্য সামলানোর জন্য কোন উত্তারাধিকার নেই, এটা নিয়ে রাজা মহাশয় এর অনেক অনেক চিন্তা।

কিন্তু রাজা মহাশয়ের এই চিন্তা আর বেশি দিন থাকল না অবশেষে ছোট রানির কোল জুরে এক ফুটফুটে রাজকুমারের জন্ম হলো। রাজা মহাশয় সংবাদখানা শুনিয়া মহা আনন্দে আত্মহারা হইয়া আতুর ঘরে তাহার রাজ্যর একমাত্র উত্তরাধিকার তার ছেলে কে দেখতে গেলেন, গিয়ে দেখিলেন রাজকুমার এর দেহের রং কিছুটা কালো হয়েছে। রাজা মহাশয়ের মন কিঞ্চিৎ খারাপ হয়ে গেল। তারপরও মন কে বুঝ দিলেন যা হবার হয়েছে অবশেষে বংশের উত্তরাধিকার তো পাওয়া গিয়েছে। কালো হয়েছে তো কি হয়েছে।

এদিকে দেশের মানুষ ও রাজপ্রসাদের লোক উদগ্রীব হয়ে অপেক্ষা করছে যে রাজকুমার দেখতে কেমন হয়েছে।

তা প্রথম আতুর ঘর থেকে যখন দাই বের হলো রাজপ্রাসাদের চাকরানী জিজ্ঞাসা করল দাইমা কেমন হয়েছে গো রাজকুমার , দাই বললো সব ঠিক আছে তবেরে দেখতে একটু বেশি কালো হয়েছে।

এদিকে চাকরানী যখন রাজপ্রাসাদের বাহিরে গেল তখন রাজপ্রাসাদের সিপাহী সহ অন্যান্য কর্মচারীরা চাকরানীর কাছে জানতে চাইলো রাজকুমারের কথা । চাকরানী বললো এত কালো হয়েছে ঠিক যেন কাকের গায়ের রঙ পেয়েছে ।

সিপাহী যখন বাসায় গেল তার বউ জিজ্ঞাসা করল কিগো রাজপুত্র দেখতে কেমন হয়েছে, সিপাহী বললো আর বোলোনা রানির পেট থেকে কাক হয়েছে।

অবশেষে পুরো রাজ্যে রাজ্যময় হয়ে গেল যে রানির পেট থেকে শুধু কাক বের হচ্ছে ।

আমার এই গল্পটা অনেক পুরান তারপরও আপনাদের কে বলার উদ্দেশ্য হলো এই গল্পে অনেক মেসেজ আছে ।

কখনও অন্যর কথা বা কোন প্রোপাগান্ডা তে বিশ্বাস করবেন না ।

নিজের চোখে দেখুন যাচাই করুন তারপর আপনার মতামত প্রকাশ করুন । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×