বাংলার মানুষ পরেছে হরতালের ফাঁদে
তাই দেখে কষ্টে কলিমুদ্দিন কাঁদে ।
আমি বলি , কে তুই কলিমুদ্দিন ? কেন তোর কষ্টের কারন?
কলিমুদ্দদিন বলে ভাই কান্নার তো একটাই কারন,যদি একদিন করিতে পারি না কাজ,
হবেনা রোজগার।
পাঁচজনের সংসারে কিভাবে দিব আহার।
আমি বলি আরে রাখ তোর ঢং, কাজের কি আছে অভাব ?
তোদের গরিবদেরতো একটাই স্বভাব।
শুধু বলিস নাই নাই ।
আহারে তোর কষ্টের যা বলিহারি,
তাই দেখে তো আমি হেসে মরি।
দিব আমি তোকে কাজ, করতে পারলে অনেক টাকা পাবি আজ।
তার আগে বল তুই কি আছিস রাজি,
এই কাজে ধরতে হবে জীবনের বাজী ।
অনেক দিনের অভুক্ত কলিমুদ্দিন হয়ে গেল রাজী।
হরতালের মধ্যে মারতে হবে বোমা।
কাজটা অতি সাধারণ ।
অবশেষে কলিমুদ্দিন পেলো বোমা, মারার জন্য তৈরি,
প্রথমটা মারলো ঠিক জায়গা মতো, দ্বিতীয়টা ফুটলো হাতে,
জ্ঞ্যান ফেরার পর কলিমুদ্দিন আবিস্কার করলো, হাঁসপাতালের খাটে।
একহাত তার উড়ে গেছে বোমার আঘাতে, অন্য হাত হ্যান্ডকাফ বাঁধা
কলিমুদ্দিনের কাছে জীবনটা আজ অর্থহীন এক ধাঁধা।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



