somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবির নাম কমু না - মুভি রিভিউ

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকে প্রস্তর যুগের একটা সিনেমা দেখলাম। সিনেমাটি দেখে আমি দারুন পুলকিত রোমাঞ্চিত এবং শিহরিত। নায়ক নায়িকার নাম কমু না। ছবির নাম কমু না।

ছবির গল্পটি দারুণ, বৈচিত্র্যময় এবং এক কথায় অসাধারণ। কাহিনীর সার সংক্ষেপ, কাঠুরিয়ার ছেলের সাথে গ্রামের চেয়ারম্যানের মেয়ের অসম ফিল্মি ভালোবাসা নিয়ে এই অমর প্রেমের কাহিনী। আমি কিছু খণ্ড খণ্ড অংশ আপনাদের কাছে তুলে ধরছি।

কাহিনীর প্রথম পার্ট
চেয়ারম্যান সাহেবের মেয়ে ঢাকাতে পড়াশুনা করেন। তিনি গ্রামে বেড়াতে এসেছেন সাথে তার কলেজে পড়ুয়া সইদের নিয়ে। এক বিকেলে মেয়েটি তার সইদের নিয়ে গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে পথ ভুলে বনে প্রবেশ করেন। এমন সময় এক রোগা ও ডায়রিয়ায় আক্রান্ত বানর এসে নায়িকা আর তার সইদের আক্রমন করে। এই চরম বিপদ থেকে তাকে উদ্ধার করেন কাঠুরিয়ার ছেলে দেশী টারজান।

দ্বিতীয় পার্ট
এবার আবারো সেই বিপদ দিয়ে শুরু, ৫ ফুট উচ্চতার বড়ই গাছ থেকে বড়ই পারতে উঠতে গিয়ে নায়িকার পরে যাওয়া এবারো ত্রাণকর্তা সেই টারজান। টারজানের চোখে ভালবাসার ঝিলিক নায়িকার চোখে টারজানকে পাওয়ার ঝিলিক। এরপর ভালোবাসার একটি গান। অতঃপর ভালোবাসা। টারজানের বাঁশির সূরে নায়িকার রাত্রে গাছতলায় আসা। ভিলেনের চোখে পড়া। অতঃপর চেয়ারম্যান সাহেবের কাছে বিচার।

তৃতীয় পার্ট
নায়কের বাবাকে হত্যা। গ্রামে শুরু হওয়া মেলাতে নায়কের ভাইকে ১৯ বছর পর আবার ফেরত পাওয়া। পরিচালককে ধন্যবাদ দিতে হবে এই অসাধারণ এবং আবেগময় দৃশ্যটি রাখার জন্য। এরপর দুই ভাইয়ের এক সাথে চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

ছবিটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল, কিছু দারুণ দারুণ ডায়ালগ আছে যা এই ছবিটির কাহিনীকে আরো বিশাল এক উচ্চতায় নিয়ে গেছে। যেমন -

- তুই আমার বাবার হত্যাকারী।
- জান দিবো তবু ইজ্জত দিবো না।
- ছেড়ে দে শয়তান।
- আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না।
- ইশ আমার বুঝি লজ্জা করে না।
- মা,আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছেলে আকাশ,যাকে তুমি ১৯ বৎসর আগে মেলা থেকে হারিয়ে ফেলেছিলে।
- না,না,না,এ আমি হতে দিবো না।
- তুই বামন হয়ে চাঁদের গায়ে হাত দিচ্ছিস,তোর এ হাত আমি ভেঙে দিবো।
- তোকে আমি দেখে নিব ?
- আমরা গরীব তাই বইল্লা কি আমাগো মান ইজ্জত বলতে কিছু নাই চেয়ারম্যান সাহেব।
- বাবা বাবা আমি দেখতে পাচ্ছি।
- মাইয়াডা কার রে,ভালো ডাঙ্গর হইয়া গেছে।
- টাকা যা লাগুক আমি দিমু কিন্তু কমলারে আমার চাই চাই।


শেষ পার্ট
চেয়ারম্যান সাহেবের লাঠিয়াল বাহিনীর আক্রমন। দুই ভাই মিলে ৩০ জন লাঠিয়াল কে কুপোকাত করে দিলেন। অতঃপর চেয়ারম্যান সাহেব ঢাকা থেকে হোন্ডা ওয়ালা গুন্ডা ভাড়া করে আনলেন। গুন্ডা নায়ককে মারার জন্য ৬ রাউন্ডের রিভলভার দিয়ে পরপর ২০ টি গুলি করলেন কিন্তু নায়কের অসম্ভব সার্কাসি দক্ষতায় একটা গুলি তার শরীরে না লাগা কারন প্রতিটি গুলি তিনি কুড়াল দিয়ে ঠেকিয়েছেন। এরপর কৌশলে ভিলেনের হাত থেকে নায়কের হাতে রিভলভার চলে আসে এবং নায়কের এক গুলিতে ঢাকাইয়া গুন্ডার মৃত্যু।

অবশেষে চেয়ারম্যানের ভুল বুজতে পারা। নায়ক নায়িকার মধুর মিলন।

সমাপ্ত

বিদ্রঃ বনের রোগাক্রান্ত বানরকে স্যালাইন দেওয়া উচিৎ ছিল।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×