somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা পাই নাই তো কি হইছে,বার্গার তো পাইছি

১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাশের বাড়ির সুন্দরী টুট টুটু টুট . . . . . . . . . .
সকালে ঘুম হইতে
উঠিয়া শুনিতে পাইলাম পাশের রুমে আম্মু কার সাথে যে কথা বলিতেছে…
.
ছোট ভাইকে জিগ্যেস করিলাম.ছোট ভাই কহিল পাশের বাসার নতুন আন্টি আসিয়াছে পরিচিত হইতে…
.
আমি দরজার ফাঁক দিয়া উঁকি মারিয়া দেখিলাম,আন্টি বসিয়া
আছে আর তার সাথে রহিয়াছে একটা পিচ্ছি ছেলে .
আর একটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মত সুন্দরী মেয়ে…
.
যেইভাবেই হোক এই মেয়েটির সহিত পরিচিত হইতে হইবে…
.
একটু পার্ট নিয়া গেলাম সেই রুমে.আমি রুমে যাইতেই আম্মু কিচেনে চলিয়া গেল তাহাদের জন্য চা আনিতে…
.
নিজের পরিচয় তো আর নিজেই দিতে পারি না,আর তাই ঐ রুম হইতে ঘুরিয়া চলিয়া আসিতে লাগিলাম, .
তখনই আন্টির পিচ্চিটা কহিল, আম্মু আম্মু আমি ডুলিমুন
দেকবো…
.
কি আর করা পিচ্চিটাকে কোলে করে নিয়া টিভিটা ছেড়ে দিলাম…
.
তারপর এইদিক দিয়া যাইবার সময় আন্টি আমায় কহিল,
আমায় একটু পানি খাওয়াও তো… .
পাশের বাসার
সুন্দরী মেয়েদের পটাইতে হইলে আগে তাহাদের মা- দের কে পটাইতে হয়…
.
সো হাসি মুখেই তাহাকে এক গ্লাস পানি আনিয়া দিলাম… আমি আমার রুমে শুইয়া আছি
.
আর ভাবিতেছি এই
সুন্দরীকে কিভাবে পটানো যায়… .
আর তখনই ঐ
মেয়েটা আমার রুমের দরজার কাছে আসিয়া কহিল, আসব ভাইয়া???
.
ও তেরি!!! এতো মেঘ না চাইতেই বন্যা!!!
.
আমি বিন্দুমাত্র কালক্ষেপণ না করিয়া কহিলাম,হুম আসো আসো…
.
অতঃপর কিয়ৎকাল আলাপের পর মেয়েটি একটা কাগজ আমার হাতে দিয়া কহিল,এইটা আমার নাম্বার…
.
ও তেরি!!! এতো মেঘ না চাইতেই শুধু বন্যাই না, সাইক্লোন টনের্ডো…খুশিতে মনে মনেই নাচিতে লাগিলাম,তা তা থই থই,তা তা থই থই… .
আমার
নাচানাচির মুখে চুনকালি মাখিয়া মেয়েটি আমার হাতে একশ টাকার একখান নোট ধরাই দিয়া কহিল, .
“কাগজে লেখা আমার এই নাম্বারে ১০০ টাকা রিচার্জ করে দেন না, ভাইয়া প্লিজ. .
মা একা একা
বাহিরে যেতে দেয় না আমায়.
.
আমার বয়ফ্রেন্ডটা
আমার উপর রাগ করে আছে, তার রাগ ভাঙ্গাতে হবে,সো টাকাটা একটু আর্জেন্ট পাঠাতে হবে ভাইয়া”…
.
এক নিমিষেই আমার উড়ন্ত ভালবাসাটা ফোঁটা বেলুনের মত চুপসাইয়া গেল… .
.
কেন আমার সাথেই সব সময় এমন হয়??? কেন কেন কেন??
.
.
তারপর মেয়েটির নাম্বার আর ১০০ টাকা নিয়া বাজারে গেলাম.
.
আমাদের এলাকায় ১০০ টাকা দিয়া কিন্তু খুব ভাল বার্গার
পাওয়া যায়,
.
সো নাম্বারের কাগজটা ফালাইয়া দিয়া বার্গারে কামড় দিতে দিতে একটা পৈশাচিক তৃপ্তি অনুভব করিতে লাগিলাম…
.
ভালবাসা পাই নাই তো কি হইছে,বার্গার তো পাইছি
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×