৩২তম স্পেশাল বিসিএস নেওয়া হয় শুধু কোটাধারিদের জন্য । এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সরকারি নিয়োগ হয় যেখানে কোটার বাহিরে কেউ আবেদনও করতে পারে নাই। যেমন,সোনালী ব্যাংক ১২০০জন,কৃষি ব্যাংক ৬০০ জন,আইসিবি ইত্যাদি । অথচ যেকোন সরকারি চাকুরিতে ১০ জন নিয়োগ দিলেও তাদের জন্য কোটা রাখা হয় । যদি কোটাই রাখা হয় তাহলে স্পেশাল নিয়োগ দেওয়ার দকার কি ? আবার স্পেশাল নিয়োগ দিলে কোটা রাখার যৌক্তিকতা কি ? কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক নয় ? । মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান । সরকারের অবশ্যই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সহায়তা করা দরকার তবে তা কারো প্রতি বৈষম্যমূলক করে বা বঞ্চিত করে নয় । মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য যে রাষ্ট্র ব্যবস্থায় সকল নাগরিকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের দ্বায়িত্ব নেবে রাষ্ট্র । মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতি/পোতিদের জন্য সরকারি চাকুরিতে কোটা রাখা হলো মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা । মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি বৈষম্যহীন স্বাধীন কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুললে শিক্ষা,বস্ত্র,বাসস্থান,কর্মসংস্থানের মতো মৌলিক অধিকারগুলো শুধু মুক্তিযোদ্ধাদের সন্তান/নাতি-পোতিদেরই নয়, দেশের সকল নাগরিকেরই প্রাপ্য হতো, তাহলে কেন ২ লাখ মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-পোতিদের ৩০শতাংশ কোটা (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় দুই লাখ)। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হলে, মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা-ঘুষ দিয়ে নয়, মুক্তিযুদ্ধের আকাঙ্খার শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়েই দিতে হবে । একটা দেশ বা জাতিকে ধ্বংশ করার জন্য সে জাতিকে মেধাহীন করায় যথেষ্ট । তাইতো ৭১ সালে পাকিস্থানি হানাদার ও তার দোসররা বুদ্ধিজীবিদের হত্যা করেছিল । এখন কোটা দ্বারা মেধাবীদের বঞ্চিত করে বাংলাদেশকে সব ক্ষেত্রে মেধাহীন করা হচ্ছে । যা দেশের জন্য অসনি সংকেত ।
কোটা বিরোধী আন্দোলন সফল হোক: ২ লাখের জন্য ৩০% আর ১৬ কোটির জন্য ৪৪% এই বৈষম্য চলবেনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।