দৃশ্য - ১
( ময়না ও কজন ছেলের সাথে মধ্য বয়ষ্ক মোবারক মিয়া নৌকায় নদী পার হচ্ছেন। মোবারক মিয়া সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। বিশেষ করে মেয়েদের প্রতি তার চরম উদাসিন্য। )
মোবারকঃ বুঝলা মাঝি, বেশ কটা অচল পয়সা পাইছিলাম। ( পকেট থেকে একটা পুরনো আমলের কয়েন বের করে সবাইকে দেখান ) মেয়ে আবদার করে জমাইব, দিছি কেজি দরে বেঁইচা। ( মোবারক মিয়া তার কয়েনটা নৌকার পাটাতনে রাখে। ময়না তার মোবাইলে কয়েনের ছবি তোলে ইন্টারনেটে সার্চ করে। ) মেয়ে মানুসের কথা, এই পয়সার মতই অচল পাত্তা দিতে নাই।
ময়না ঃ এটা সম্রাট আকবরের আমলের তামার আধা পয়সা। ১৫৮৫ সালে লাহোর টাকশালে বানানো। এর প্রতিটার বর্তমান বাজার মূল্য অনেক টাকা।
মোবারক ঃ এ্যঁ !
মাঝি ঃ আমার মেয়ে, নিয়মিত তথ্য কেন্দ্রে যায়। আউট সোর্সিংয়ে টাকাও কামায়। বুঝলেন, দুনিয়া এখন হাতের মুঠোয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





