somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপের উদ্বোধন এই দেশে হওয়ার দরকার নেই। ভারতেই হোক।

৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজব এক অবস্থা আমাদের।
আত্মসম্মানবোধের শেষ বিন্দুটাও আমাদের মনে হয় আর অবশিষ্ট নেই। জাতি হিসাবে আমরা আমাদের সবটুকু স্বকীয়তা মনে হয় বিসর্জন দিয়ে দিয়েছি। না হলে আয়োজন করে নিজেদের গালে নিজেরা জুতা মারবো কেনো?

ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ।
প্রথম যখন শুনলাম এবারের বিশ্বকাপের উদ্বোধন হবে আমাদের এই বাংলাদেশে তখন গর্বে বুকটা দুই হাত ফুলে গিয়েছিলো। যাক! এবার বিশ্ব আমাদেরকে নতুন ভাবে চিনবে।
আমরা কেবল অনাহার, দুর্যোগ, আর সমস্যা কবলিত দেশ নই। আমাদেরও আছে অনেক কিছু।
আমাদের আছে একটি সমৃদ্ধ ইতিহাস।
আছে নিজস্ব সংস্কৃতি।
প্রকৃতির নিজের হাতে গড়া দেশটিতে আছে অলৌকিক সব সৌন্দর্য।
আমাদের হয়তো সমস্যা থাকতে পারে তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে।
আমাদের তৈরি ছবিও অস্কারের জন্য মনোনীত হয়।
আমাদেরও আছে পৃথিবী মাতানোর মতো শিল্পী।
আমরাও মেধাবী জাতি।
আমরা বাঙ্গালী।
আমরাও পারি আমাদের সংস্কৃতি দিয়ে পুরো পৃথিবীর মন জয় করে নিতে।


কিন্তু আমাদের সব আশায় পানি ঢেলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার দায়ীত্বের অংশীদার হয়ে গেলো ভারতীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী।
যে অনুষ্ঠানটি পুরোটাই হওয়ার কথা ছিলো বাংলাদেশের সেটা হয়ে যাচ্ছে ভারতের।
ভারত থেকে অনুষ্ঠানে পারফর্ম করতে আসছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সালমান খান, সাইফ আলী খান সহ ৫৮ জন ভারতীয় শিল্পী।
করুনা করে হয়তো ঐ অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন শিল্পীকে সুযোগ দেওয়া হবে। কিন্তু তাতে কি আদৌ আমাদের সম্মান বাড়বে!?
ভারতের ৫৮ জনের পায়ের নিচে এদেশের ১৬ কোটি মানুষের সম্মান কি চাপা পড়বে না??
আমাদের সংস্কৃতী কি অপমানিত হবে না???

এই মুহূর্তে প্রিয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ থাকলে বলতাম-
"মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ! কিছু একটা করুন। আমাদের দেশে এসে কেনো অন্য একটি দেশ আমাদেরকে অপমান করে যাবে? কেনো তারা সে সুযোগ পাবে?”

"মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি ভেবে দেখেছেন, মাত্র ৬/৭ ঘন্টার অনুষ্ঠানটি আমাদের এই দেশটির মুখে সারা জীবনের জন্য কালিমা লেপে দেবে!”

"মাত্র ৫৮ জনের ঐ দলটি আমাদের যে অপমান করে যাবে তার গ্লানি আমাদের বয়ে বেড়াতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে!”

"প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সামনে নিজেদেরকে নতুন করে তুলে ধরার যে সুযোগটি আমাদের সামনে এসেছে সেটা কাজে লাগান।"

"আর তা যদি না পারেন তাহলে অপারগতা স্বীকার করে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়ীত্ব থেকে নিজেদের সরিয়ে নিন। অন্তত নিজেদের মাটিতে নিজেদের অপমান হতে হবে না।"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


সংযুক্তিঃ
** অপমান আর গ্লানিতে যে লেখার শিরোনাম হয় না
** ভুঁইয়ারা যেভাবে মানুষদের বিভ্রান্ত করে...
** কেউ কি শুনছেন একজন বাংলাদেশীর হৃদয়ের আকুতি?
** জাতি হিসেবে আমরা কি হিজড়া হয়ে গেলাম?.. লজ্জিত.. স্তম্ভিত.. ক্ষুদ্ধ.....
** BCB ঘেরাও কর্মসূচীর জন্য LEADER চাহিয়া আবেদন..
** আসুন প্রতিবাদ করি এই অন্যায়ের,তুলে ধরি বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্যকে।

আপডেটঃ

জাফর ইকবাল স্যার ব্যাপারটা সম্পর্কে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এ সম্পর্কিত সব খবর জানতে চেয়েছেন। তাকে মেইল করে সব পাঠানো হয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪
১০৮টি মন্তব্য ১০৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×