রবীন্দ্রনাথ যখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুতমন্ত্রী ও বিরোধীদলীয় মহাসচিব
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের রাজনীতিবিদেরা প্রায়ই নানা রকম বাণী দিয়ে আমাদের ধন্য করেন, বিনোদিত করেন। যদি রবীন্দ্রনাথ থাকতেন তাঁদের ভূমিকায়, কী লিখতেন তিনি? আসুন, দেখা যাক।
রবীন্দ্রনাথ যখন প্রধানমন্ত্রীঅনেক কথা যাই যে বলি
অনেক কথার ছলে
কথা শুনে তবু কেন
লোকে মন্দ বলে?
চিত্ত মম কত্ত ভালো
আলোকিত মম সত্তা,
বেডরুমে তবু কেন
চাও নিরাপত্তা?
তোমাদের ছোট নদীর
সকল মাছ-ব্যাঙকে
রাখিও যতনে
নতুন ছয় ব্যাংকে
বেডরুমে রেখো না।
কী কী ঘটে দেখো না?
রবীন্দ্রনাথ যখন স্বরাষ্ট্রমন্ত্রীআজি মম হূদয় জুড়িয়া ক্ষত
বাতায়ন মাঝে হাহাকার কত শত
চোখ মেলে চৌদিকে কী দেখি
কান পেতে শুনি—
হেরিলাম আমি এ কী!
কী ঘটিছে চারিপাশে আজি ওরে
কে নাকি মেরেছে কারে,
ঢুকিয়া তাহার ঘরে।
ব্যথিত হূদয়, তৃষিত আঁখি,
ব্যাকুল আমার মনটা
ধরিয়া আনিব খুনিকে আমি
যাক না ৪৮ ঘণ্টা।
রবীন্দ্রনাথ যখন বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহসা আমি করেছি ভুল গানে
বেঁধেছি লয় তানে
সমুদ্রজয়ের পরে,
ধন্যবাদ দিয়েছিনু কবে কারে
উহা আর কোনো
কাজেই লাগিল না রে।
অবুঝ আমার চিত্ত
হঠাৎ দিল নৃত্য
বুঝিলাম আমি করিনু মহা ভুল
ধন্যবাদ ফিরিয়ে নিয়া
দিলেম তাহার মাশুল।
রবীন্দ্রনাথ যখন বিদ্যুৎমন্ত্রীনা দেখিয়া আঁখি জুড়াও তারে
কেন তারে দেখিতে চাও বারে বারে?
বিজলি আসিবে, বিজলি হাসিবে,
বিজলি যাইবে চলিয়া।
এমনই তো হয়, বদলাবে কিছু
আবোল-তাবোল বলিয়া?
চুপ করি সখা বসিয়া থাকো
কল্পনাতে কারেন্ট আঁকো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুন