আমি ভালোবাসি আমার প্রানের চেয়ে প্রিয়, আমার প্রথম ভালোবাসা আমার ছেলে রাফিকে, ভালো লাগে ওর দুস্টুমি, ওর মিষ্টি অথচ দুষ্টুমি ভরা হাসি, ভরা গালের টোল পড়া, অথচ যখনই ফোন করি, সেই সুদুর প্রবাস থেকে, সে আমার কথা শুনতেই চায় না, যদিও বা কখনও ফোনে কথা হয়, এতটাই অল্প যে মনটা আরও খারাপ হয়ে যায়।
তবুও ভালোবাসি। মাঝে মাঝে মনে হয়, হয়তবা দুরে প্রবাসে থাকি, সেই বিচ্ছিন্নতা ওকে আমার থেকে দুরে ঠেলে দিয়েছে, কিন্তু কি করে হয়, আমি প্রতি ছমাস অন্তর দেশে যাচ্ছি, থাকছিও বেশ কমাস, এমনটা আমি আশা করিনি।
হয়তবা, এটা শুধূ আমার ক্ষেত্রেই নয়, সবার বেলায় ঘটে, হয়তবা শুধূমাত্র আমিই ভুক্তভূগী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


