হাসানের হাইকু
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসান হাইকু লেখে শুনেছিলাম। পড়া হয়নি। শুনেছিলাম একটা কি পুরস্কারও পেয়েছিল ইংরেজিতে হাইকু লিখে। তবু্ও পড়া হয়নি। কারণ, হাসান কখনো পড়ায়নি। এবার বইমেলা শুরুর ক'দিন আগে ওর ফোন- হাইকুগুলো নিয়ে একটা বই বের করতে চাইছে। বই প্রকাশের সামান্য যেটুকু অভিজ্ঞতা ছিল, জানালাম এসময়টায় প্রকাশক, ছাপাখানা এসব পেতে বেশ একটা ঝামেলা হ্ওয়ার কথা। এর বেশি কাজে আসতে পারলামনা। ক'দিন পর আবার ফোন-সব মোটামুটি ম্যানেজ করে ফেলেছে। বাহ! করিৎকর্মা ছেলে। কিন্তু দ্বিধা গেলনা - কেমন হবে কে জানে!
আজ বইমেলায় বইটা হাতে নিয়েই মনটা ভালো হয়ে গেল। একটু অপরাধবোধও হ'ল- কাজটায় তেমন কোনো দরকারে আসতে পারিনি ব'লে। চমৎকার ইলাস্ট্রেশনে ভরা, অভিনব আকার আর ফর্মেটের বইটা সত্যি বলতে স্টলের শ্রী বাড়িয়ে দিয়েছে রীতিমতো। এবারের মেলায় এরচেয়ে চমৎকার দেখতে প্রকাশনা আর ক'টা আছে ? ভেতরের সহজবোধ্য, চিত্ররুপময় হাইকুগুলো্ও একনাগাড়ে পড়ে ফেলার মতো। তাই সামু'র পাঠকদের সঙ্গে ভালোলাগাটুকু ভাগাভাগি করে নিলাম। আর হাসান কে বলছি- এগিয়ে যা্ও বন্ধু! * SPRING MOON নামের বইটা পা্ওয়া যাচ্ছে 'জনান্তিক' এ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন