somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতটা ক্ষয়ে যায় জীবন?

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদেল, আমাদের সহকর্মী, বন্ধু। আমরা যারা মিডিয়ার কাজ করছি/করেছি, অনেকেই আদেলকে জানি। বাকিরা হয়তো তাকে এটিএন নিউজ, সময়, একাত্তর এবং চ্যানেল ২৪-এর পর্দায় নিউজ কাভার করতে দেখে থাকবেন।

রিপোর্টিঙের এই সাহসী তরুণটি তার মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য একবছরেরও বেশি সময় ধরে জীবন বাস্তবতার বিরুদ্ধে কী কঠিন লড়াই লড়ে যাচ্ছে, হয়তো কেউ কেউ জানেন।
ক্যারিয়ারের উজ্জ্বলতম সময়টিতে ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাওয়া আর মা কে বাঁচানোর লড়াইয়ের মধ্যে তাকে একরকম বেছে নিতে হয়েছে মা কেই। এই সাহস ক'জনের হয়?

একবছর আগে আদেলের জন্যই আমরা নেমেছিলাম মা কে বাঁচানোর জন্য অর্থ সংগ্রহে। অনেকের অসাধারণ মমতা পেয়েছিলাম সেসময়। এই মমতাই এই মায়ের জরায়ু ক্যান্সারের বিরুদ্ধে লড়ে বেঁচে থাকার চেষ্টাকে একবছর পর্যন্ত টিকিয়ে রেখেছে। পরাজিত হননি তিনি। আদেল হাল ছাড়েনি।

কিন্তু ক'জন খবর রাখি, এই একবছরের লড়াই একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে কতখানি পঙ্গু করে দেয়? কতটা ক্ষয়ে যায় জীবন?

গত ছ'মাসে আদেলের মা কয়দিন বাসায় থাকতে পেরেছেন, আর কয়দিন হাসপাতালে ছুটতে হয়েছে, আমি দেখেছি।
পাশে থাকার মানে দিন দিন পাল্টে যেতে শুরু করেছে। বিভ্রান্ত লাগে, হতাশ লাগে- আসলেই কী পারছি করতে? কী করলে কিছু করা হয়? আদেলের আম্মা এখনো হাসপাতালে। আদেলের দিকে তাকাতে পারিনা। ওর সঙ্কোচ, অসহায়ত্ব দেখে পালাতে ইচ্ছে করে, কিছু করতে না পারার আক্ষেপে মুখ ঢাকতে ইচ্ছে করে। কিন্তু পালালে কি কিছু সমাধান হয়?

বাস্তবতা হলো, হাসপাতালের, ওষুধের, চিকিৎসার এই বিপুল খরচ তো শুধু পাশে থেকে সাহস জোগালে মেটে না। এর জন্য প্রতিদিন অর্থ প্রয়োজন। সঞ্চয় কতদিন টেকে?

তাই এই অসময়ে, আবারও, সবার কাছে হাত পেতে দিলাম। যাঁরা একবার করেছেন, আরেকবার পাশে দাঁড়ান। আপনাদের ছাড়া যাওয়ার জায়গা যে নেই।

দেশের এই দুঃসময়েও, সত্যি, আদেলের জন্য স্বার্থপরের মতো আমার অনেক বেশি ব্যাথা। কারণ দূরে দেখার আগে আমার পাশের বন্ধুটি আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকে।

দুটো নম্বর নিয়ে তাই আপনাদের কাছে আমার আরেকবার চাওয়া। আদেলের জন্য, একজন বন্ধু আর একজন মায়ের জন্য, শেষবার হাত বাড়ান।

রাফে সাদনান আদেল, মোবাইল- ০১৭৫৩০৯১২৪৯, বিকাশ-০১৭৫৩০৯১২৪৯

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×