somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্যের অবশ্যপাঠ্য কিছু বই (ষষ্ঠ পর্ব)

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্যের অবশ্যপাঠ্য কিছু বই (পঞ্চম পর্ব)

বইয়ের নাম : ‘শুন বরনারী'
লেখক : সুবোধ ঘোষ

সুবোধ ঘোষের বহুবন্দিত উপন্যাস ‘সুজাতা’ তো গোটা ভারতবর্ষে অমরত্ব লাভ করেছে বিমল রায়ের ১৯৫৯ সালের হিন্দি ছবি ‘সুজাতা’-র কল্যাণে। আমি লক্ষ্য করে দেখেছি এ যুগের ছেলেমেয়েরা বাংলা সুবোধ ঘোষ তেমন পড়ে না। সুবোধ ঘোষের কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। কলেজ ছেড়ে টিউশনি, বাস কন্ডাক্টরি, ট্রাক ড্রাইভা্রি–সবকিছুই করেছেন। সার্কাস পার্টিতেও নাকি কিছুদিন ছিলেন। এমনকি কর্পোরেশনে ঝাড়ুদারের কাজও করেছেন। সেই অভিজ্ঞতার ফসল তাঁর লেখায় স্পষ্ট।

ভাবতে অবাক লাগে যে 'অযান্ত্রিক' এবং 'ফসিল'-এর মতো বাংলা সাহিত্যের যুগান্তকারী গল্প অত দ্রুত তিনি কি করে লিখেছিলেন! এই দুটি গল্পের পেছনে যে কাহিনী, সেটি হল, দুটো গল্প একই দিনে লেখা হয়েছিল তরুণ সাহিত্যিকদের ‘অনামী সঙ্ঘ’-র সদস্যদের অনুরোধে। সুবোধ ঘোষের বয়ানে– ‘সন্ধ্যা বেলাতে বৈঠক, আমি দুপুর বেলাতে অর্থাৎ বিকেল হবার আগেই মরিয়া হয়ে সাত তাড়াতাড়ি গল্প দুটি লিখে ফেলেছিলাম।’

সুবোধ ঘোষ জন্মেছিলেন ১৯০৯ সালে ঢাকার বিক্রমপুরে জেলায়, মৃত্যু ১৯৮০ সালে। সুবোধ ঘোষের লেখা প্রথম ছোট গল্প অযান্ত্রিক, যা ১৯৪০ সালে আনন্দবাজারের বার্ষিক দোল সংখ্যায় ছাপা হয়। প্রথমে শ্রী গৌরাঙ্গ প্রেসে প্রুফ দেখার কাজ পান। এক সময় ওখানে ম্যানেজারের দায়িত্বও পান। সুবোধ ঘোষ কলকাতায় এসে এটা ওটা কাজের মাঝে গল্প লিখতে শুরু করেন। এক পর্যায়ে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় দফতরে কাজ পেলেন। আর এখান থেকেই তার সাহিত্যে প্রতিষ্ঠা লাভ।

একসময় সুবোধ ঘোষের 'ভারত প্রেমকথা' বিক্রির রেকর্ড সৃষ্টি করেছিল, সেই বেস্ট সেলার বইটির বিক্রির সংখ্যা ছিল ৬০ হাজারের মতো।

'শুন বরনারী' সহজ সরল একটি উপন্যাস। এ উপন্যাসকে সম্পর্কে হুমায়ূন আহমেদ বলেছেন- অতি সাধারণ উপন্যাসও মুগ্ধ হয়ে বারবার পড়েছি। উদাহরণ, সুবোধ ঘোষের শুন বরনারী। উপন্যাসের কাহিনী এই রকম- হিমাদ্রিশেখর দত্ত ওরফে হোমিও হিমু। পেশায় হোমিও চিকিৎসক। যদিও কেউ তাকে ডাক্তারি করতে দেখেনা। লোকের ছেলেপেলে পড়িয়ে রোজগার চলে। আর,আসল কাজ হচ্ছে পরোপকার, মানে, অমুকের সাথে অমুক জায়গায় যেতে হবে,অমুকের মেয়েকে ট্রেনে করে হোস্টেলে দিয়ে আসা, নিয়ে আসা, অমুক কে তীর্ত্থে নিয়ে যাওয়া, এইসব। না করতে পারে না হিমু। এমন কাজেই ডাক পড়ে তার।

এবার ডাক পড়ল চারুবাবুর বাড়িতে। তার মেয়ে যূথিকা ঘোষকে দিয়ে আসতে হবে পাটনায়। যূথিকার মামী পাটনা থেকে চিঠি পাঠিয়েছেন, নরেন আসছে, যার সাথে যূথিকার বিয়ে হবার কথা। তাই, যূথিকা ঘোষকে নিয়ে ট্রেনে চাপল হিমু। তারপর যা ঘটেছে তা জানতে উপন্যাসটি পড়তে হবে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন : শুন বরনারী
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×