somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈতিকতার প্রশ্নে আবার : "প্রথমআলো"

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ও প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন হইছিল ১০ তারিখ। সেই মানববন্ধনে ছিল মহিলা পরিষদ, টিআইবি'র ইয়েস গ্রুপ, আর প্রথমআলোর বন্ধুসভা (ব্যানার অনুযায়ী)। মহিলা পরিষদের মূল আহ্বান ছিল। (অথবা প্রথমআলো আর ওদের মানববন্ধনের সময় কাকতালীয় ভাবে এক হয়ে গেছিল।)

যখন আমি পৌছাই, দেখি লম্বা লাইন... প্রায় সবই মহিলা, মাইকে কেউ একজন উপস্থাপনা করতেছে। লাইনের অন্যমাথায় গিয়ে আমাদের ইয়েস গ্রুপের মেম্বারদের দেখলাম। বন্ধুসভা তখনও দাঁড়ায় নি। কিছুক্ষন পর প্রেসক্লাব থেকে বন্ধুসভার মেম্বাররা বেরিয়ে দাঁড়ালো আমাদের পাশে। আরও কিছুক্ষন পর আসলো তাদের ব্যানার। এরও কিছুক্ষন পর সেখানে উপস্থিত হইলেন প্রথমআলোর 'দিনাজপুর প্রতিনিধি'। তিনি আসার কিছুক্ষনের মধ্যে বন্ধুসভার হাত থেকে চলে গেল ব্যানার। আবিষ্কার করলাম মাঝামাঝি কোন এক যায়গায় প্রথমআলোর ব্যানার আছে এবং সেটার কিছু সুন্দর ছবিও তোলা হচ্ছে। এতটুকু পর্যন্ত যা হয় হোক, মেনে নেওয়া কুন ব্যাপার না। আমরা সহনশীল জাতি!

কিন্তু, ১১ তারিখের প্রথমআলোর পৃষ্ঠা ৫ কিংবা ৭-এ প্রথমআলোর ব্যানার সহ একটি লম্বা লাইনের ছবি দেওয়া হইছে। সমস্যা এটাতেও না! তাদের প্রোগ্রাম সফল হইছে এটা তারা দেখাতেই পারে। আমরা কারও সফলতায় ঈর্ষান্বিত না, তারা আরও সফল হোক এই কামনাই করি। সফল হওয়ার পর আপনার সহযোগীদের নামও উল্লেখ করবেন না, সেটাও না হয় সম্প্রিতির খাতিরে মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে অন্য একজনের বানানো কেক আপনি নিজের বানানো বলে চালায় দিবেন আর আমরা চুপ করে থাকব, তা তো হয় না!

পেপারে আসা সেই ছবির বিবরণীতে লেখা "দিনাজপুরে প্রথমআলোর মানববন্ধন"। কিন্তু ছবিতে আসা প্রায় সব মানুষই ছিল মহিলা পরিষদের। শরীক হিসাবে তাদের নামও উল্লেখ করা হয় নি সেই ছবিতে। টিআইবি'র ইয়েস গ্রুপের যেহেতু কেউ সেই ছবিতে নাই তাই তাদের নাম উল্লেখ না হয় নাই করলেন!!!

দুঃখিত, এমন একটি লেখা লেখার জন্য। কিন্তু এটা পড়ে যে যত দুঃখিত তার থেকেও অনেক বেশি দুঃখিত আমি। দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে আমি প্রথমআলোর বিভিন্ন কাজকর্মের সেচ্ছাসেবক হয়েছি। যদিও, আমি বন্ধুসভার রেজিস্টার্ড মেম্বার না। তবুও.. যখনই কোন খবর খোঁজার প্রয়োজন সবার আগে প্রথমআলোর নাম আসে। গণিত উৎসব, ভাষা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার মত যে ইভেন্ট গুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার পৃষ্ঠপোষক হিসেবে আছে এই প্রথমআলো। 'স্বপ্ন নিয়ে' ফিচার পাতাটি আমার মত অনেক তরুণ-তরুণীর মাঝে স্বপ্ন-আত্মবিশ্বাস জাগায়। 'বদলে যাও, বদলে দাও' মিছিল সাহস দেয় বাংলাদেশ বদলে দেওয়ার। আর এই প্রথমআলোই শিখিয়েছে 'উটপাখি' হয়ে না থাকার, অন্যায় কিংবা অঠিকের প্রতিবাদ করার। তাই আজ এইকথা গুলো লেখা।

এখানে আসলে প্রশ্ন উঠে ইথিক্সের। এমনিতেই প্রথমআলোর 'ইথিক্স' আজকাল বেশ আলোচিত একটি বিষয়! সমস্যা বন্ধুসভার না। সমস্যা সাংবাদিকদের। কিন্তু বন্ধুসভা এইসব নিয়ে চুপ থাকে এটা অবশ্য কাম্য না। আমরা খুবই সহনশীল এইটাই সমস্যা!! আর জ্যেষ্ঠতার সম্মান দেখাইতে যায়ে বেঠিকটাকেও নীরব সমর্থন দিয়ে ফেলি। সাংবাদিক হওয়া উচিৎ সত্যান্বেষী, স্বার্থান্বেষী না। এমন একটি আংশিক সত্য প্রকাশের দায়ভার আসলে যার উপর বর্তায় তার চোখে আমার এই ছোটো কথাটা যাবে না। কিন্তু আমি এর জন্য অল্প হলেও জবাবদিহিতার স্বীকার হইছি। নিজের কাছে জবাবদিহিতা থাকলে নৈতিকতা, স্বচ্ছতা এমনিতেই সবার মধ্যে এসে যাবে।

আশাকরি 'বন্ধুসভা' সাংবাদিকদের সততা বজায় রাখার বিষয়টি নিয়ে আরও সোচ্চার হবে।
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×