somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেঁড়া সুতোর ইতিকথা

২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়ির কাঁটাকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্যাস্ততা।
বিরামহীন পৃথিবীর দ্বি-সরল কোণ জুড়ে বিস্তৃত
অনবরত পথচলায়, আমরা গ্রাম থেকে শহর
শহর থেকে বাস, অটো, রিক্সা, ফাইল, স্পীড মানি, কন্ট্রাক্ট...
ইট-লোহায় ঘেরা ৮ ফুট গুণ ১০ ফুট সংসার,
এরপর ২১ ইঞ্চির বোকা বাক্সে ভিনদেশী জঞ্জাল!
অথবা, বুদ্ধিমান যন্ত্র হাতে অদম্য সাম্রাজ্যবাদী অ্যাড্রেনালিনে ভেসে
ঘাতক হবার প্রহর গোনা, আর নীলচে মাদকতার জালে খুঁজতে থাকা
আপন মানুষ!


কি দারুণ উন্নতির দিকে চলেছি!
কি নিদারুণ বাঁধনে বাঁধা পড়ছি!
জীবনের জলঘড়ি থেকে বালুকণার মত খসে পড়ছে মমত্ব
কাঁচ ঘেরা স্বচ্ছ অর্ধাংশের মত শূন্য আমরা, প্রতিনিয়ত
পুড়ছি তীব্র অভাবে। শূন্য মানিব্যাগ থেকে শূন্য ভালবাসায়,
নাহয় পুড়ছি প্রয়োজন শূন্য স্বভাবে!


একদিন এমনি অভাব নিয়ে, দ্রুত পায়ে মোড় পেরিয়ে
চিরাচরিত গন্তব্যের দিকে যাবার সময় - দরজার ঠিক সামনে
পথ রোধ করে বসলো অপ্রকৃতস্থ এক ভিখেরি।
এক হাতে ঈষৎ নাড়া দিয়ে অসীম আগ্রহে বাড়িয়ে দিল অন্য হাত
দুচোখে টগবগে প্রত্যাশা আর মুখময় জ্বলজ্বলে মমত্ব।
ঠিক যেন খুব আপন কারো কাছে থেকে অনুদান নয় পাবার অধিকার!
নিমিষেই অভাবের সব হিসেব মুছে জীর্ণ মানিব্যাগ থেকে
একটুকরো ভালোবাসা আমার অজান্তেই বেরিয়ে এলো!
তার আনন্দিত ফিরে যাবার পথে চেয়ে মনে হল...


আপন ভাবা কত না সহজ, কত না কঠিন!
ওরা চাইলেই পারে আপন করে নিতে। আমরা কি পারি?
----------------------------------------------------------------------------
"ছেঁড়া সুতোর ইতিকথা"
রায়ান ঋদ্ধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
ভোর ৫ঃ৫৭
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×